নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গৃহস্থ বাড়িতে সবসময় মেপে রান্না বান্না করা হয় না। খাবার বাড়তি থেকেই যায়। সেই খাবার গুলির মধ্যে পেঁয়াজি , ডাল বড়া , বেসনের বড়া অন্যতম। এইসমস্ত ভাজাভুজি ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগেনা। দ্বিতীয়বার গরম করে খেয়েও মজা নেই। তাই এই বেচে যাওয়া পকোড়া দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু তরকারি। যার মধ্যে অন্যতম কারি পকোড়া।
রন্ধন প্রণালী - বেসনের পকোড়া থাকলে তার সঙ্গে কারি বানিয়ে নিন। রাজস্থানে বা উত্তর ভারতে দই দিয়ে বানানো কারি খাওয়ার চল আছে। ঘোল বা ছাস, বেসন ও আদা বাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। কড়াইয়ে গোটা ধনে, শুকনো লঙ্কা, সর্ষে, হিং ফোড়ন দিন। তারপর ছাসের মিশ্রণটি ঢেলে আঁচ কমিয়ে নাড়ুন। যোগ করুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। স্বাদমতো নুন, চিনি দিয়ে পকোড়া ঢেলে দিন। মিনিট ৫ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কারি-পকোড়া।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের