68f4e9fdbf8a4_IMG-20251019-WA0183
অক্টোবর ১৯, ২০২৫ বিকাল ০৭:০৯ IST

রাতের ডিনারে বানিয়ে ফেলুন দহি পনির

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিরামিষ খাবারে পনিরের জুরি মেলা ভার। আবার একঘেয়ে আমিষের স্বাদ বদলাতে নিরামিষ খেতে ইচ্ছে করে। তখন সবার আগে মাথায় আসে পনিরের কথা। রাতের ডিনারে বানিয়ে ফেলুন দহি পনির। গরম গরম পরোটার সঙ্গে জমে যাবে এই দহি পনির।

উপকরণ -

৫০০ গ্রাম পনির
আধ চা চামচ হলুদ
আধ চা চামচ লঙ্কাগুঁড়ো
৪ চা চামচ তেল
১টি পেঁয়াজ বড় বড় চৌকো টুকরোয় কাটা
১ টি ক্যাপসিকাম একই ভাবে কাটা
১ চা চামচ কসুরি মেথি

দইয়ের কারি বানানোর উপকরণ -


৪টি তেজপাতা
২ চা চামচ কসুরি মেথি
২ চা চামচ গোটা জিরে
২টি মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নেওয়া
২ চা চামচ আদা-রসুন বাটা
১ চা চামচ হলুদগুঁড়ো
২ চা চামচ লঙ্কাগুঁড়ো
১ চা চামচ জিরেগুঁড়ো
২ চা চামচ ধনেগুঁড়ো
৪ টেবিল চামচ বেসন
২০০ গ্রাম দই
২ কাপ জল
দেড় চা চামচ নুন
৪ টেবিল চামচ ধনেপাতা
দেড় চা চামচ গরম মশলা

রন্ধন প্রণালী -

পনিরকে হলুদ, লঙ্কা, কসুরি মেথি এবং সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামের বড় টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে তুলে নিন। ওই তেলেই ম্যারিনেট করা পনিরগুলো হালকা ভেজে নিয়ে তুলে রাখুন। এবার একটি পাত্রে ৪ কাপ দই, হলুদ, লঙ্কাগুঁড়ো, জিরে এবং ধনেগুঁড়ো, বেসন, গরমমশলা একসঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিয়ে রেখে দিন।

কড়াইয়ে তেল গরম করুন, তাতে তেজপাতা এবং জিরে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে একে একে দিন, কুচোনো পেঁয়াজ, আদা-রসুন বাটা। কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দইয়ের মিশ্রণটি ঢেলে আঁচ বন্ধ করুন। ভাল ভাবে মিশিয়ে নিন। তারপরে নুন অল্প জল মিশিয়ে উনুন জ্বেলে ফুটতে দিন। ফুটে উঠলে এবং তেল ছাড়তে শুরু করলে উপরে দিন কসুরি মেথি। চারটে চিরে নেওয়া কাঁচালঙ্কা এবং ভেজে রাখা পনির। কিছু ক্ষণ রান্না হতে দিন। নামানোর সময়ে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের