নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা বিস্ফোরণের শব্দ, আর তার সঙ্গে মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠা আগুন। গ্যাস সিলিন্ডার ফেটে সৃষ্ট সেই অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় ঝলসে যায় তিন ভাইবোন। এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে খবর, নদীয়ার গঙ্গাভাঙনের জেরে বহুদিন আগে ভিটেছাড়া হয়ে এই পরিবার রানিতলার এক পরিত্যক্ত চরের ধারে অস্থায়ী ঘর বেঁধে বসবাস করছিল। পরিবারটি মূলত পরিযায়ী শ্রমিকদের দিনমজুরি করেই সংসার চলত। শনিবার গভীর রাত প্রায় আড়াইটার সময় হঠাৎ জোরে বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন।
প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে অস্থায়ী টিনের ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘুমের মধ্যেই আটকে পড়ে তিন ভাইবোন ৬ বছরের মেয়ে ও তার দুই ভাই, যাদের বয়স আনুমানিক ৯ ও ১১ বছর। ঘর ভেঙে বা আগুন নেভানোর আগেই তারা ঝলসে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা দমকল ও পুলিশে খবর দিলে রানিতলা থানার পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি শিশুর দেহ সম্পূর্ণ পুড়ে যায়। দেহগুলি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকেই কারণ হিসেবে দেখা হলেও পুলিশ গোটা ঘটনার ফরেনসিক পরীক্ষা করবে বলে জানিয়েছে।

মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত ওই ৩ মৃত ছেলেমেয়ের মা জানান, “ঘরের টালি থেকে শুরু করে সবকিছুই পুরে ছাই হয়ে গেছে। কাউকেই বাঁচাতে পারিনি। দুই ছেলের একজনের নাম আদিল অন্যজন সাহিল এবং তাদের ছোট ৬ বছরের বোন সাজিতা । ওই বিধ্বংসী আগুন আমার ৩ সন্তানের প্রাণ কেড়ে নিয়েছে। আমি এখন সর্বহারা।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের