নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাতের অন্ধকারে বন্ধুদের সঙ্গে মদ্যপান। তারপরেই বিলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটে সোমবার রাতে , কৃষ্ণগঞ্জের পুটিখালি গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমেছে নিখোঁজ যুবকের পরিবারের মধ্যে।

সুত্রের খবর , নিখোঁজ যুবকের নাম রানা বিশ্বাস। বয়স ২৫। পুটিখালির একটি আমবাগানে প্রায় প্রতিদিনই ওই যুবক সহ তার বন্ধুরা মদ্যপান , তাস খেলায় মেতে ওঠে। সোমবার রাতেও তিনজন বন্ধু মিলে আমবাগানে মদ্যপান করেন। এরপর তারা পাশের একটি বিলে স্নান করতে নামেন। সেখান থেকে দুই বন্ধু কোনওরকমে উঠে এলেও , রানা বিশ্বাস আর জল থেকে ওঠেননি।

সারা রাত এলাকায় উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সকাল থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা একযোগে খোঁজ চালালেও দুপুর পর্যন্ত কোনও সন্ধান মেলেনা যুবকের।এর আগেও ওই এলাকায় পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে মদের আসর সহ জুয়ার ঠেক বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, কিছুদিন বন্ধ থাকলেও ফের একই ছবি দেখা যায়।

রানার নিখোঁজ হওয়ার খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনার তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ঘটনার পেছনে মদ্যপ অবস্থায় ভারসাম্য হারানোর কোনও সম্ভাবনা রয়েছে কিনা , তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার রাতে নিখোঁজ রানার সঙ্গে থাকা তার বন্ধু হারাধন এপ্রসঙ্গে জানান , ''আমরা সোমবার রাতে তাস খেলছিলাম। মদ্যপানও করছিলাম। সেই সময় পুলিশ আসে। পুলিশকে দেখে আমরা ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে আসি। এরপর আমরা বিলে নামি স্নান করতে। আমি আর আমাদের আরেক জন বন্ধু বিল থেকে উঠে এলেও , রানাকে আমরা আর খুঁজে পাইনা।''
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...