নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - ডুয়ার্স অঞ্চলে বন্য পশুদের ঘোরাফেরা প্রায়ই দেখা যায়। বলাবাহুল্য , ডুয়ার্সের অন্যতম সেরা আকর্ষণ জঙ্গল সাফারি। জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় অনেক বন্য পশুই চোখে পড়ে। বিরাট বড় বড় হাতিও দেখা যায়। ট্রেন লাইনের পাশের জঙ্গলে ঘোরাফেরা করে তারা। রাত হলেই বাইরে বেরোয়। আবার রেল লাইন পেরিয়ে নিজেদের জায়গায় ফিরে আসে। এমনই এক রাতে ঘটে গেল বিরাট দুর্ঘটনা। লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু হল হাতির।
সূত্রের খবর , ঘটনাটি বুধবার রাতের। সেবক ও বাগ্রাকোট স্টেশনের মাঝে মংপুং এলাকায় রেললাইন ধরে পার হচ্ছিল একদল হাতি। অন্যদিকে থেকে আসছিল শিয়ালদহগামী ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একটি হাতি লাইন পেরিয়ে গেলেও অপরটি ব্যর্থ হয়। ট্রেনটি সজোরে এসে ধাক্কা মারে তার গায়ে। ছিটকে যান হাতিটি। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন চালক। এরপরই জানা যায় মৃত্যু হয়েছে হাতিটির। ঘটনার খবর পেয়েই ছুটে আসে রেল কর্তৃপক্ষ সহ বন দফতরের আধিকারিকরা। ট্রেনটি মিনিট দশেক সেখানে দাঁড়িয়ে ফের রওনা দেয়।
এক স্থানীয় বলেছেন , "মংপুং এলাকায় ৩০১ নম্বর রেলগেটের পাশ থেকে পারাপার করছিল একদল হাতি। দুটো হাতি ট্রেনের সামনে চলে আসে। তখনই বিরাট দুর্ঘটনা ঘটে। একটি হাতি মারা যায়। অনেক হাতি নাকি আহত হয়েছে। আমি বন দফতরের কাছে আবেদন করব অন্যান্য হাতিগুলিকে যেন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। এরপর যেন এমন দুর্ঘটনা না ঘটে তেমন উদ্যোগ নেওয়া উচিত।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের