নিজস্ব প্রতিনিধি , হাওড়া - দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হওয়ার আতঙ্ক। শনিবার রাতে রাজাপুর থানা এলাকায় এক সোনা ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
শনিবার রাত সাড়ে নটা নাগাদ রাজাপুর থানার অন্তর্গত বাসুদেবপুর রামনগর এলাকার বাসিন্দা বিপ্লব ভূঁইয়া প্রতিদিনের মতো নিজের সোনার দোকান বন্ধ করে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে খলিসানি কালী মন্দিরের কাছে। দোকান বন্ধ করে রাত ৯ টার কিছু পর তিনি বাড়ির দিকে রওনা দেন। বাড়ি থেকে মাত্র ২০০ ফুট দূরে পাড়ার ভিতরে আগে থেকেই ওঁত পেতে ছিল দুষ্কৃতীরা। বিপ্লববাবু সেখানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই পথ আটকায় তারা। ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তিনি বাধা দেন।
সেই মুহূর্তে দুষ্কৃতীরা তাকে ভয় দেখাতে গুলি চালায়। এরপর দুটি মোটরসাইকেলে করে চারজন দুষ্কৃতী ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। জানা গেছে, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় লক্ষাধিক টাকার সোনার সামগ্রী ছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজাপুর থানার পুলিশ ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...