নিজস্ব প্রতিনিধি , বীরভূম - চাঞ্চল্যকর ঘটনার জেরে ভাঙল রাতের নীরবতা। বাড়ি ফেরার পথে এক বৃদ্ধা মহিলার গলা থেকে হঠাৎই ছিনতাই হলো মোটা সোনার হার। অভিযোগ, চলন্ত বাইক থেকে সেই হার ছিনিয়ে নিয়ে যায় একজন অপরিচিত ব্যক্তি। ঘটনার সময় রাত প্রায় সাড়ে আটটা নাগাদ।
সূত্রের খবর , ঘটনাস্থলে মহিলার সঙ্গে তার স্বামীও ছিলেন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, তারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই একটি বাইক চলে আসে। বাইক থেকে নেমে অপরিচিত ব্যক্তি মহিলার গলা থেকে হারটি ছিনিয়ে নেয়। পুরো কাণ্ডটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। মহিলা ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত চোরকে ধরার চেষ্টা করছে। চোরকে ধরতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বিশেষভাবে রাতের সময় রাস্তায় চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তারা বলেছে, যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে সঙ্গে থাকা লোকদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং পুলিশের হেল্পলাইন ব্যবহার করতে হবে।

অসহায় বৃদ্ধা প্রভাতী বন্দ্যোপাধ্যায় জানান, আমার বাড়ির দু একটা বাড়ির পিছনেই ঘটনাটি ঘটে। আমি আর স্বামী বাজার করে ফিরছিলাম। তখন সামনে দিয়ে একটি সাইকেল ও পেছন দিয়ে একটি বাইক আসে। রাস্তা সরু হওয়ায় রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাই তাদের যাওয়ার মতো রাস্তা করে দিতে। তখন আনুমানিক ৪৫ বছরের এক অজ্ঞাত ব্যক্তি হ্যাট বাড়িয়ে গলার চেন খুলে পালায়। ‘চোর’ বলে চিৎকার করে স্টেশন অব্দি গিয়েও কোনও সুরাহা হয়নি। থানায় অভিযোগ জানিয়েছি।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের