নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের আবহে বিজেপির দলীয় পতাকা-সহ ফেস্টুন নষ্ট করার দায়ে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির। ঘটনাকে কেন্দ্র করে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। যদিও শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামনেই বিধানসভা ভোট। তাই প্রচারের স্বার্থে ঘোষপাড়া অঞ্চলের ৩৬ এবং ৩৭ নম্বর বুথের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে পদ্ম শিবিরের বহু পতাকা ও পোস্টার লাগানো হয়েছিল। হঠাৎ রবিবার সকালে কর্মীদের নজরে আসে, প্রচুর পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং চুরিও গিয়েছে একাধিক। এই কাণ্ডকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। তাঁরা এর দায় সরাসরি ঘাসফুল বাহিনীর ওপর চাপিয়েছেন।

ঘটনার প্রতিবাদে পরদিন সোমবার কামাখ্যাগুড়ি-বক্সিরহাট রাজ্য সড়ক রুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সদস্যরা। এই কর্মসূচির জেরে সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, নির্দিষ্ট কোনো দলের হয়ে পুলিশ কাজ করছে যা ভারতবর্ষের সংবিধানসম্মত নয়। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্তের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে, নচেৎ এই প্রতিবাদ থামবে না।
তুফানগঞ্জ ২ নম্বর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক সুজিত সাহা জানান, 'প্রশাসনের অনুমতি নিয়েই বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগানো হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে সেগুলি নষ্ট করা হয়েছে। বালি, পাথর চুরির অভ্যাস তৃণমূলের যায়নি। যারা এই অশোভন আচরণ করছে, তাদের তড়িঘড়ি হাজতে পাঠাতে হবে। না হলে অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন জারি থাকবে'।
অন্যদিকে, তৃণমূলের ব্লক নেতৃত্ব কুলচাঁদ বর্মন বলেন, 'এই ধরনের কাজ শাসকদলের সংস্কৃতি নয়। বরং এর আগে আমাদের পতাকাও ছেঁড়া হয়েছে। বিজেপি নিজেরাই খবরে থাকার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়ে অন্যকে কালিমালিপ্ত করছে। ভিত্তিহীন অপপ্রচার করে মানুষের সমর্থন পাওয়া যাবে না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের