69b92c241bb52_Gallery_1773743061184
মার্চ ১৭, ২০২৬ রাত ০৮:৩৮ IST

রাতের অন্ধকারে ম্যানগ্রোভ নিধন! পাথরপ্রতিমায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ মাটি ভরাটের কাজ

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাতের অন্ধকারে নদীর চরে ম্যানগ্রোভ কেটে মাটি ভরাটের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাথরপ্রতিমা এলাকায়। খবর পেয়ে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে কার্যক্রম বন্ধ করে দেয়। স্থানীয়দের আশঙ্কা, সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে, যা সংবেদনশীল এই অঞ্চলের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে।

স্থানীয় সূত্রে জানা গেছে , দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট অফিসের ফেরিঘাট সংলগ্ন নদীর তীরে বিস্তীর্ণ ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে। অভিযোগ, ১৫ মার্চ গভীর রাতে সেখানে জেসিবি নামিয়ে একাধিক গাছ কেটে ফেলা হয়। এরপর নদীর চর থেকে মাটি তুলে রাস্তার ধারে উঁচু করে জমা করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের সময় তাঁরা দাবি করেন, গাড়ি ঘোরানোর জন্য একটি পার্কিং বা স্ট্যান্ড তৈরির উদ্দেশ্যে সরকারি নির্দেশে এই কাজ চলছিল। তবে প্রশ্ন উঠেছে, সরকারি প্রকল্প হলে কেন তা প্রকাশ্যে না করে গোপনে সম্পন্ন করা হচ্ছিল। এদিকে বন দফতরের কার্যালয় অতি নিকটবর্তী হওয়া সত্ত্বেও এভাবে পরিবেশ ধ্বংসের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা।

স্থানীয় বাসিন্দা দীপক কুমার দাস জানান, 'সকালে চায়ের দোকানে এসে বিষয়টি জানতে পারি। যাঁরা গাড়ি চালান, তাঁদের কাছ থেকে জানতে পারি এখানে নাকি গাড়ি ঘোরানোর জন্য একটি স্ট্যান্ড তৈরি হবে। কিন্তু এভাবে ম্যানগ্রোভ নষ্ট করা হলে ভবিষ্যতে এই এলাকা রক্ষা করা সম্ভব হবে না। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা'।

বিধায়ক সমীর কুমার জানা বলেন, 'এই অঞ্চল দ্বীপাঞ্চল বেষ্টিত হওয়ায় ম্যানগ্রোভ বন প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করে। এর ফলে ঝড়-জলোচ্ছ্বাসের মতো দুর্যোগে অন্যান্য এলাকার তুলনায় ক্ষয়ক্ষতি অনেকটাই কম হয়। কোথাও এ ধরনের অভিযোগ এলে আমরা গুরুত্ব সহকারে দেখি। নিয়ম বহির্ভূতভাবে কেউ গাছ কাটলে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের