68e11bbe313c4_IMG_7794
অক্টোবর ০৪, ২০২৫ বিকাল ০৬:৩৬ IST

রাতের অন্ধকারে প্রতিমা ভেঙে তাণ্ডব! রাস্তায় নেমে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাতের অন্ধকারের পূর্ণ নিস্তব্ধতা ভেঙে হঠাৎ হামলা। শিল্পালয়ে ঢুকে একের পর এক মাটির প্রতিমা ভাঙচুর দুষ্কৃতীদের। প্রায় ৪০টি লক্ষ্মী ও কালী প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়।

   দুষ্কৃতীদের প্রতিমা ভাঙচুর 

সূত্রের খবর, ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার  তমলুক থানার গণপতিনগরে, হলদিয়া-মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে।শুক্রবার গভীর রাতে হঠাৎই দুষ্কৃতীরা হামলা চালায় এক মৃৎ শিল্পালয়ে। মৃৎশিল্পী অনিল চাকড়ার ঠাকুর তৈরির কারখানায় একাধিক লক্ষ্মী ও কালী প্রতিমা তৈরি হচ্ছিল। অভিযোগ, রাতের অন্ধকারে সেখানে ঢুকে দুষ্কৃতীরা নির্বিচারে ভাঙচুর চালায়। সকালবেলা স্থানীয়রা এসে দেখেন মাটিতে ভাঙা অবস্থায় পড়ে আছে প্রায় ৪০টি প্রতিমা। কেউ হাত-পা ভাঙা, কেউ সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া। 

মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারপাশে, এবং এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা।প্রতিমা ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ও শিল্পীরা। তাঁদের অভিযোগ, এই হামলার পেছনে পরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে। কারণ, পূজোর আগমুহূর্তে এতগুলো প্রতিমা নষ্ট হওয়া শুধু আর্থিক ক্ষতিই নয়, সাংস্কৃতিক অপমানও বটে।

ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের পথ অবরোধ 

শনিবার সকালে এই ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা নিমতৌড়ির ডিএম অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ, বন্ধ হয়ে যায় যান চলাচল। দূরদূরান্ত পর্যন্ত তৈরি হয় যানজট। বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে। যদিও এখনও স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়ে গেছে। ফের এমন হামলা হতে পারে, এই আশঙ্কায় মৃৎশিল্পীরা নিজেদের তৈরি কারখানাগুলিতে পাহারা দিচ্ছেন ।

বিরোধী দলনেতা আশিস মণ্ডল 

তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস মণ্ডল জানান, “আমরা বার বার দেখেছি সনাতনীদের ওপর দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, সমগ্র দেশ জুড়ে এখন এই ঘটনা ঘটে চলেছে। এর আগেও আমরা দেখেছি বিরোধী দলের পক্ষ থেকে দোল উৎসবের সময় আগুন লাগানো হয়েছিল। আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। মৃৎশিল্পী অনিল চাকড়ার যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে তার ন্যায্য ক্ষতিপূরণ চাই। সেই দাবিতেই আজ আমরা জাতীয় সড়কে অবরোধে সামিল হয়েছি।”

বিরোধী দলনেতা বামদেব গুছাইত 

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত জানান, “দুর্গাপুজোর পর আসন্ন লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। মূল জেলাশাসকের অফিসের সামনের ওই এলাকায় প্রায় ৫০ টিরও বেশি প্রতিমা ভেঙে মুণ্ডুচ্ছেদ করে দেওয়া হয়। যা নিয়ে এলাকায় বিপক অসন্তোষ দানা বেঁধেছে। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে আঘাত দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলতে চাই, এই ঘটনার পেছনে যাদের হাত রয়েছে, এটা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। এই বিষয় সঠিক বিচার প্রশাসনকে করতেই হবে। তারজন্য যে স্তরে যেতে হবে আমরা যাব।”

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের