নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাতের অন্ধকারে পুলিশের গ্রেফতারের পর সকালে রেললাইনের ধারে পাওয়া যায় যুবকের নিথর দেহ। যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। লোকজন সহ গ্রামের বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় চড়াও হন। এর পরেই বলাগড় থানা ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের বড়ো টিম উপস্থিত হয়।
স্থানীয় সূত্রের খবর , বলাগড় ক্ষত্রিয়নগর এলাকার বাসিন্দা শেখ আসাদুল মণ্ডল (২৬)। বৃহস্পতিবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে ওই যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও পরে বেল বন্ডে সই করে থানা থেকে বেরিয়ে যায় যুবক। শুক্রবার সকালে আসাদুলের দেহ উদ্ধার হয় বলাগড় স্টেশনের পাশের রেললাইন থেকে। এর পরেই থানা বলাগড় থানা ঘেরাও করে এলাকার মানুষ। ভাঙা হয় ক্লোজ সার্কিট ক্যামেরা, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলী গ্রামীণের পুলিশ আধিকারিকরা থানায় উপস্থিত হন।
আসাদুলের জামাইবাবু শেখ রাজ জানিয়েছেন, "আসাদুল রাতেই আমাকে মেসেজ করে জানিয়েছিল তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে থানায় ফোন করি কিন্তু কাউকে পাওয়া যায়নি। কোথায় বা কেন নিয়ে যাওয়া হয়েছে কিছুই জানতাম না। ওর বাবা, মা, আমি সবাই রাতেই খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু কেউ সঠিক তথ্য দেয়নি। এমনকি সকালে ফোন করলেও থানার লোকজন কোনো পরিষ্কার উত্তর দেয়নি। সকালে গ্রাম থেকেই খবর আসে রেললাইনের ধারে একটা দেহ পড়ে আছে। আমরা চাই যা বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি হোক।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের