নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - মাদক দ্রব্য রেখে রাতের অন্ধকারে স্কুল শিক্ষককে ফাঁসাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো পুলিশ।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়।অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিল গ্রামবাসীরা।গোটা ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে ২ পুলিশ কর্মীকে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার গভীররাতে লালগোলা থানার ওসি সহ ১ সিভিক ভলান্টিয়ার শিক্ষক মানজারুল হোসেনের বাড়িতে হানা দেয় ।অভিযোগ,সেই সময় শিক্ষকের বাড়িতে তিন প্যাকেট মাদক দ্রব্য রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করে অভিযুক্ত পুলিশকর্মী।এই ঘটনা হাতেনাতে ধরে ফেলেন শিক্ষক মানজারুল হোসেন। শিক্ষকের চিৎকারে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নিজেদের বাড়ি থেকে ছুটে আসেন। অভিযুক্ত ২ পুলিশকর্মীকে আটকে রেখে তুমুল বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লালগোলা থানার বিরাট পুলিশবাহিনী।উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের আশ্বাসে গোটা ঘটনার নিস্পত্তি হয়।

শিক্ষক মানজারুলের স্ত্রী সমিতা হোসেন জানিয়েছেন ,"আমরা কোনোদিনও আইনভঙ্গ করিনি।কেন হঠাৎ পুলিশ এভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়ল তা আমরা বুঝতে পারছি না।আমার স্বামী অত্যন্ত সৎ,শান্ত স্বভাবের। তার বিরুদ্ধে কোনোদিনও অভিযোগ আসেনি।তবুও ঘরে ঢুকে আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছে।কোনো ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্যেই আমার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ আনার চেষ্টা করা হয়েছে।"
তৃণমূল কংগ্রেস বিধায়ক মহম্মদ আলী জানিয়েছেন , "মানজারুল ভাইয়ের গ্রামের সকলকে বুক ভরা ভালোবাসা।জনগণ দেখিয়েছে সকলে একত্রিত হওয়ার ক্ষমতা কি হতে পারে।সে যত বড়োই ওসি হোক ,যত বড়োই ভলান্টিয়ার হোক।আইন সকলের জন্যেই সমান হওয়া উচিত।রক্ষক যেন ভক্ষক না হয়ে ওঠে তার সিদ্ধান্ত এখন থেকে জনগণকেই নিতে হবে। "
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের