নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাতের অন্ধকারে উদ্ধার তাজা বোমা। ব্রিজ পারাপার করার সময় বোমাগুলি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাড়োয়ায়। খবর পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলগাছি ব্রিজের পাশে বোমা পড়ে থাকতে দেখে এক স্থানীয়। প্রথমে দেখে চমকে ওঠেন তিনি। এরপর তিনি পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড নিয়ে এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। পাশের বেশকিছু জায়গায় তল্লাশি চালানো হয়। তবে কিছুই পাওয়া যায়নি। তবে আরও বোমা থাকতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

ঘটনায় রাজনৈতিক মহলেও প্রভাব পড়েছে। শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি। বসিরহাট জেলা বিজেপি সহ সভাপতি রাজেন্দ্র সাহা জানিয়েছেন, "ভোটের আগে গোটা বাংলায় অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা মজুত করে মানুষদের অযথা আতঙ্কিত করার চেষ্টা করছে। এটা নতুন নয়। ওরা যে অত্যাচারী সেটা সকলেই জানে। এই বিষয়ের একটা বিহিত করা উচিত। সাধারণ মানুষ ভীষণই আতঙ্কিত হচ্ছে।"

বসিরহাট জেলার সম্পাদক তথা তৃণমূল নেতা বুলবুল রহমান জানিয়েছেন , "ভোটের মুখে পান থেকে চুন খসলেই বিরোধীরা শাসক দলের ওপর দোষ চাপাবে। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমার মনে হয় পুলিশকে তদন্ত করতে দেওয়া উচিত। ওরা দোষীদের খুঁজে বার করবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের