নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতুতে যানচলাচল। ফলে বিকল্প পথের উপরই নির্ভর করতে হবে হাওড়া ও কলকাতামুখী যাত্রীদের। প্রতি রবিবারের মতো এই সপ্তাহেও সেতু সংস্কারের কাজের জেরে ভোগান্তির আশঙ্কা বাড়ছে।
হাওড়া ও সাঁতরাগাছির সঙ্গে কলকাতার সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বিদ্যাসাগর সেতু। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে চলা সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব ও এক্সপ্যানশন জয়েন্টের সংস্কারের কারণে প্রতি রবিবারই সেতু বন্ধ থাকছে। সেতু বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াতে দেখা দিচ্ছে বড়সড় সমস্যা। প্রশ্ন উঠছে, কাজ কেন শুধুই দিনের বেলায় করা হচ্ছে, রাতের অল্প যানচলাচলের সময় তা কেন করা হচ্ছে না?
সেতু বন্ধ থাকায় বিকল্প পথ নির্ধারিত করা হয়েছে যান চলাচলের জন্য। সেগুলি হল - এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়ি টার্ফভিউ ভায়া হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওয়া ব্রিজ অথবা ডানদিকে ঘুরে হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোড ধরবে। অন্যদিকে, কেপি রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়ি ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছবে।
এছাড়াও, সিজিআর রোড ধরে খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলি হেস্টিংস মোড় থেকে বাঁদিক ঘুরে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছবে। প্রতিদিন হাজারও গাড়ির চাপ সামলানো এই সেতু বন্ধ থাকার ফলে যাত্রীরা সময়, অর্থ এবং প্রয়োজনে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
৭ টি নতুন পুরসভা গঠনের প্রস্তাবও দেওয়া হয়
১২৫ ফুটের শ্যামাপ্রসাদের বিশাল মূর্তি স্থাপন করা হবে
তবে পরিবার অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পেলে বেকার ভাতা পাওয়া যাবে না
দ্বিতীয়বার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপ বিশ্বাসের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
ঘটনায় শোকস্তব্ধ পরিবার, তদন্তে পুলিশ
বাজেট পেশের আগে বিধানসভায় পুজো দিলেন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রী
ডিএ নিয়ে কি ঘোষণা করেন অর্থমন্ত্রী সেদিকে তাকিয়েই সরকারি কর্মীরা
সোমবার বিজেপি সরকারের বাজেট পেশ করা হবে
বিজেপির প্রথম বাজেট নিয়ে আগাম বিরোধিতা নয়
ঋতব্রতের নির্বাচনী খরচের খতিয়ান প্রকাশ্যে
ঘন্টা দুয়েকের বৃষ্টিতে বিপর্যস্ত তিলোত্তমা
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল
নৌসেনার শক্তি বাড়ালেন মোদি
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা