69e485b4a8bee_WhatsApp Image 2026-04-19 at 12.59.23
এপ্রিল ২০, ২০২৬ বিকাল ০৫:২০ IST

ঘরেই বানান চিজি চিকেন মোগলাই , স্বাদে আসুক একটু ভিন্নতা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ছুটির দিনে যদি খেতে ইচ্ছে করে মোগলাই পরোটা, তবে চটজলদি বাড়িতেই বানিয়ে নিন চিজি চিকেন মোগলাই। বাইরের তেল,ঝাল, মশলার থেকে বাড়িতে কম তেলেই বাচ্চাদের জন্য বানাতে পারেন এই রেসিপিটি। চেনা স্বাদের সঙ্গে চিজ আর চিকেনের নতুন মেলবন্ধন এনে দেয় এক অনন্য স্বাদ। বাচ্চা থেকে বড় সবাইয়ের পছন্দের এই পদ সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। 

উপকরণ - ময়দা ২ কাপ, ডিম ২টি, চিকেন কিমা ২০০-২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১টি,কাঁচা লঙ্কা কুচি (নিজের মত), আদা-রসুন বাটা ১ চা চামচ, টমেটো সস ১-২ চামচ, গ্রেট করা চিজ আধ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ/চাট মশলা স্বাদমতো, সাদা তেল বা বাটার

কিভাবে বানাবেন ?

প্রথমে একটি পাত্রে ময়দা, সামান্য লবণ আর একটু সাদা তেল দিয়ে নরম মন্ড বানিয়ে নিন। তারপর সেটি ১৫–২০ মিনিট ঢেকে রেখে দেবেন। এই সময়ে একটি কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। তারপর চিকেন কিমা, আদা-রসুন বাটা, লবণ আর গোলমরিচ/ চাটমশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন।

এখন গ্যাসের কম আঁচে কিমা সেদ্ধ হয়ে গেলে সামান্য টমেটো সস মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন।   কিমা সেদ্ধ হয়ে গেলে সামান্য টমেটো সস মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন, এরপর গ্রেট করা চিজ মিশিয়ে নিন। এবার তৈরি করা ময়দার মন্ড থেকে ছোট লেচি কেটে পাতলা রুটি বেলে নিন।

রুটির মাঝখানে তৈরি করা স্টাফিং দিয়ে দিন। তারপর ওপর থেকে ফেটানো ডিম ঢেলে চারদিক মুড়ে স্কোয়ার আকারে পরোটা তৈরি করুন। এরপর রুটি সেকার তাওয়া বা ফ্রাইপ্যানে অল্প তেল বা বাটার দিয়ে দুই দিক সোনালি করে ভেজে নিন। তারপরে রবিবারের আড্ডায় টমেটো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিজি চিকেন মোগলাই।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

সন্ধ্যার জলখাবারে নতুন চমক , একবার বানালেই বারবার খেতে চাইবেন চিকেন কিমা ব্রেড রোল
জুলাই ২৫, ২০২৬

অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের