6946d1cbdb705_IMG-20251220-WA0425
ডিসেম্বর ২০, ২০২৫ রাত ১০:১২ IST

রবিবারের দুপুরে গরম ভাতে পাতে থাকুক চিকেন ভর্তা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাটাবুটি , ভর্তা ব্যাপারটা বাংলীদের ভীষণই প্রিয়। যেকোনো ভর্তা বা বাটা দিয়ে অনায়াসেই এক থালা ভাত খেয়ে নেন অনেকেই। সেই জায়গায় যদি গরম ভাতে চিকেন ভর্তা থাকে তাহলে আর কি বা লাগে। শীতের দুপুরে গরম গরম ভাতে বানিয়ে ফেলতে পারেন চিকেন ভর্তা।

উপকরণ -

১০টি রসুনের কোয়া
৪-৫টি শুকনো লঙ্কা
২টো মাঝারি পেঁয়াজ সরু করে কেটে নেওয়া
১ টি বড় পেঁয়াজ মিহি করে কুচনো
৭-৮ টেবিল চামচ সর্ষের তেল
৬০০ গ্রাম হাড় সমেত মাংসের টুকরো
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
১টি বড় টম্যাটো টুকরো করে কাটা
৪-৫টি কাঁচা লঙ্কা মিহি ভাবে কুচনো
১ মুঠো ধনেপাতা কুচিয়ে নেওয়া
আধ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ টেবিল চামচ লেবুর রস
স্বাদমতো নুন


প্রণালী -

কড়াইয়ে ৫-৬ টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে একে একে রসুনের কোয়া, শুকনো লঙ্কা ও সরু করে কাটা পেঁয়াজ ভেজে তুলে নিন। এবার ওই তেলেই আদা-রসুন বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা খানিকটা কষিয়ে নিন। এবার  মাংসের টুকরো গুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে উপরে নুন ও টম্যাটো ছড়িয়ে দিয়ে আবার নাড়ুন। মাংস সেদ্ধ হয়ে এলে। আঁচ বন্ধ করুন। মাংস সামান্য ঠান্ডা হলে হাড় থেকে মাংস ছাড়িয়ে নিয়ে হাতে করে টুকরো টুকরো করে ছিঁড়ে নিন।

একটি পাত্রে আগে থেকে ভেজে নেওয়া শুকনো লঙ্কা, রসুন এবং পেঁয়াজ নিয়ে হাতে করে ভাল ভাবে চটকে মেখে নিন। এর পরে ওর মধ্যে দিন ছিঁড়ে নেওয়া মাংসের টুকরো, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। হাতে করে ভাল ভাবে গোটা মিশ্রণটি মাখুন। শেষে ছড়িয়ে দিন লেবুর রস এবং সর্ষের তেল। চাইলে স্বাদ এবং পরিমাণ বৃদ্ধির জন্য এতে দু’টি সেদ্ধ ডিমও দিয়ে মেখে নেওয়া যেতে পারে। এবার মিশ্রণটি ছোট ছোট ভাগে ভাগ করে গোল পাকিয়ে নিন। গরম ভাতের পাতে একটি ভাগ রেখে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের