690e172383331_IMG-20251107-WA0142
নভেম্বর ০৭, ২০২৫ রাত ০৯:২৯ IST

রবিবারের দুপুরে হয়ে যাক গন্ধরাজ চিংড়ি পাতুরি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিংড়ি নামটা শুনলেই জিভে জল আসে। চিংড়ির একাধিক পদ রান্না করা যায় বাঙালি বাড়িতে। যেকোনো তরকারিতে একটু চিংড়ির ছোঁয়া থাকলেই যেন এক থালা ভাত নিমেষেই উঠে জায়। চিংড়ি পাতুরি দিয়েও জমিয়ে রসিয়ে খেতে পছন্দ করেন খাদ্যরসিকরা। এবার সেই পাতুরিতেই থাকুক গন্ধরাজ লেবুর ছোঁয়া।

উপকরণ -

চিংড়িবাটা - ৫০০ গ্রাম
কুচো চিংড়ি - ২৫০ গ্রাম
কলাপাতা - ৪টি
গন্ধরাজ লেবুর পাতা - ৪টি
গন্ধরাজ লেবুর রস - ৪-৫ টেবিল চামচ
কাঁচালঙ্কাবাটা - ৪ টেবিল চামচ
পোস্তবাটা - ৩ টেবিল চামচ
রসুনবাটা -  ২ টেবিল চামচ
নারকেলবাটা - ৪ টেবিল চামচ
নুন ও গোলমরিচ গুঁড়ো -  স্বাদমতো
সাদা তেল - ৩ টেবিল চামচ

রন্ধন প্রণালী -

কিছুটা চিংড়ি ভাল করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন। খুব বেশি মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই। এবার একটি পাত্রে সেই চিংড়ির মিশ্রণ, কুচো চিংড়ি নিয়ে তাতে এক এক করে সব উপকরণ মিশিয়ে নিন। আগুনে কলাপাতাগুলি সেঁকে নিন। এ বার চিংড়ির খানিকটা মিশ্রণ সেই পাতার মধ্যে রেখে তার উপর একটি গন্ধরাজ লেবুর পাতা রেখে কলাপাতাটি পাতাটি ভাল করে মুড়ে দিন। এ বার ফ্রাইংপ্যানে সামান্য তেল দিয়ে ভাল করে এ পিঠ-ও পিঠ করে মিনিট পনেরো সেঁকে নিন। গ্যাস থেকে নামিয়ে পরিবেশন করুন গন্ধরাজ চিংড়ি পাতুরি।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের