নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - লিগস কাপে ম্যাচ চলাকালীন বিতর্কে জড়ালেন ইন্টার মায়ামির কোচ জাভিয়ার মাসচেরানো। রেফারির কাছ থেকে লাল কার্ড দেখায় সোজা গ্যালারিতে গিয়ে বসতে হয় তাকে। এরপর ফোন ব্যবহার করে সহকারী কোচকে নির্দেশ পাঠানোয় তাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে।
প্রথমার্ধের শেষে রেফারির সঙ্গে মেজাজ হারিয়ে বাক্য বিনিময় করেন প্রাক্তন আর্জেন্টাইন। ফলে তাকে সোজা লাল কার্ড দেখায় ম্যাচ রেফারি। লাল কার্ড দেখায় বেঞ্চে নয় , সোজা গ্যালারিতে গিয়ে বসতে হয় তাকে। সেখান থেকে মোবাইলে কিছু নির্দেশ পাঠাচ্ছিলেন সহকারী কোচকে।প্রধান কোচের মোবাইলে কথার বলার ছবি সমাজ মাধ্যমে রীতিমত ভাইরাল। সহকারী কোচের হাতেও মোবাইল দেখা যায়। ধারাভাষ্যকাররা এই প্রসঙ্গ উল্লেখ করেন। এরপরই নেটপাড়ায় শুরু হয়েছে বিতর্ক।
যদিও নিয়ম ভাঙ্গেননি মায়ামি কোচ। লিগস্ কাপের নিয়ম অনুযায়ী চাইলে গ্যালারি থেকে মোবাইলে সহকারীকে নির্দেশ দিতে পারেন কোচ। তাই শাস্তি পেতে হবে না তাকে। সহকারী কোচ জাভিয়ের মোরালেস বলেছেন, "আমরা বিরতির পর নামার সময় ওকে লাল কার্ড দেখানো হয়েছে। বিরতির সময় রেফারির সঙ্গে তর্ক করেছে ও। তখন কি না বললেও পরে লাল কার্ড দেখিয়েছে।" উল্লেখ্য , ২-১ ম্যাচ জয় পায় মায়ামি।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের