নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - জেলায় জেলায় চলছে টোটো রেজিস্ট্রেশন। রাজ্য সরকারের উদ্যোগে পরিবহন দফতর এই কর্মসূচি শুরু করেছে। তবে এই কর্মসূচির মাঝেই অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল সামশেরগঞ্জে। প্রতিবাদে রাস্তায় নেমে বন্ধের দাবি তুললেন টোটো চালকরা। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , সোমবার সকাল থেকে সামশেরগঞ্জ ডাকবাংলা এলাকায় সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চালান টোটো চালকরা। রেজিস্ট্রেশনের নামে তাদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। অনেকের কাছ থেকে মিথ্যে বলে হাজার হাজার টাকা লুট করে নেওয়া হচ্ছে। এই দাবিতে পথে নেমে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন চালকরা। খবর ছড়াতেই দ্রুত ঘটনাস্থলে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায়। নাছোড়বান্দা হয়ে পরিবহন দফতরের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন তারা।
এক টোটো চালক বলেছেন , "রাজ্য সরকার একদিকে চাকরি দিতে পারছেনা। তাই অনেক শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে। এটা কোনো পর্যটন শিল্পের জায়গা নয়। এখানে মা মাসীদের নিয়েই ১০ টাকা করে ভাড়া নেওয়া হয়। কেউ ২০০০ টাকার বেজায় রোজগার করে না। তার ওপর ৫০০-৭০০ টাকার ইলেকট্রিক খরচ আছে। কোথা থেকে ১৭০০০ টাকা দেবে রেজিস্ট্রেশনের জন্য। আবার রাজ্য সরকার বলেছে দুই বছরের বেশি একটা টোটো চলবে না। আমরা অবিলম্বে এই রেজিস্ট্রশন ফি-এর মূল্য কমানোর অনুরোধ করছি। এখানে কেউ সেই টাকা দেওয়ার মত অবস্থায় নেই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের