68fbb2b935aff_IMG_8894
অক্টোবর ২৪, ২০২৫ রাত ১০:৪০ IST

রেলে চাকরির টোপে কোটি টাকার প্রতারণা! হিন্দমোটরে ভুয়ো অফিস ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি , হুগলী - রেলে চাকরি দেওয়ার নাম করে বিশাল প্রতারণা চক্রের পর্দাফাঁস । অভিযোগ, হিন্দমোটরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নামে অফিস খুলে বহু মানুষকে রেলের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। তারপর কোটি কোটি টাকা আত্মসাৎ। বাংলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ছাড়াও ভিনরাজ্যের বহু মানুষ পড়েছেন এই প্রতারণার ফাঁদে।

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পরিমলের তোলা ভুয়ো ছবি

স্থানীয় সূত্রে জানা গেছে,  শুক্রবার সকালে হিন্দমোটরের ওই অফিসের সামনে ভিড় জমায় বহু মানুষ। সবাই চাকরির নামে দেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ। পরে বিক্ষোভকারীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক সন্দেহে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

প্রতারক সন্দেহে গ্রেফতার 

তবে এই চক্রের মূল মাথা পরিমল মণ্ডল এখনো পলাতক। পুলিশ জানিয়েছে, অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পরিমলের তোলা ছবি এবং প্রধানমন্ত্রীর দপ্তরের লেটারহেড-সহ বেশ কিছু সরকারি চিঠির ফটোকপি। সন্দেহ করা হচ্ছে, এসব নথি ও ছবি ব্যবহার করেই চাকরির নাম করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল।

শ্রম পোর্টালের মাধ্যমে চাকরির প্রক্রিয়া প্রচার 

অভিযোগ, অফিসে ই-শ্রম পোর্টালের মাধ্যমে চাকরির প্রক্রিয়া চলছে বলে প্রচার করা হতো। কিন্তু বাস্তবে তা ছিল একটি সুচারু প্রতারণা চক্রের অংশ। প্রথমে বিশ্বাসযোগ্য মনে হলেও কিছুদিনের মধ্যেই বহু মানুষ বুঝতে পারেন তাঁরা প্রতারিত। সেই ক্ষোভেই শুক্রবার তাঁরা চড়াও হন ওই অফিসে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নথিপত্র ও ছবিগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। 

তদন্তে জানা গেছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন বড় ব্যক্তির যোগ থাকতে পারে। গোটা ঘটনার নেপথ্যে কোনও বড় মাথা আছে বলেই মনে করছে তদন্তকারীরা।

ইউনিয়ানের কনভেনার সাম্বিক নিয়োগী 

ইউনিয়ানের কনভেনার সাম্বিক নিয়োগী প্রতারণার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “ওনারা নিজেরাই প্রতারণা করে এখন আমাদের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। আমরা রেল গুদামে যারা কাজ করেন তাদের নিরাপত্তার জন্য কাজ করি। কোনো মারধরের ঘটনা ঘটেনি। কোনপ্রকার অর্থও নেওয়া হয়নি। “

প্রতারিত মহিলা 

স্থানীয় প্রতারিত এক মহিলা জানান, “ আমার ও আমার স্বামীর কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা নেওয়া হয়। এছাড়াও বহু পরিবারের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। রেলে চাকরি দেওয়ার ভুয়ো পরীক্ষাও নেওয়া হতো। আমরা পুলিশের দ্বারস্থ হতে চাইনা। কারণ টাকা দিয়ে তাদের মুখও বন্ধ রাখা হয়। আমাদের আজ অফিস এ আসতে বলা হয়েছিল। কিন্তু আসার পর আমার ওপর আক্রমণ করা হয়। আমরা আমাদের টাকা ফেরত চাইছি। “

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের