নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রেলের জমি দখলমুক্ত করতে ফের শুরু হল উচ্ছেদ অভিযান। এবার বুলডোজার চলল ঠাকুরনগর রেল স্টেশন চত্বরে। মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা হল রেলের জমিতে গড়ে ওঠা শতাধিক দোকান। গোটা এলাকায় মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা।
রেল সূত্রে জানা গেছে , উচ্ছেদের জন্য আগে থেকেই নোটিস দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হয় গত ১৬ জুন। পরে হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে ৩০ জুন পর্যন্ত অভিযান স্থগিত থাকে। সেই সময়সীমা শেষ হতেই শুক্রবার ফের শুরু হয় উচ্ছেদ অভিযান। দ্বিতীয় দফার এই অভিযানের সূচনা হয় ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে। অভিযান ঘিরে মোতায়েন ছিল রাজ্য পুলিশ, আরপিএফ সহ বিশাল বাহিনী। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান শেষ হয়। তবে উচ্ছেদের জেরে বহু ব্যবসায়ীর জীবিকা সংকটে পড়েছে। এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক প্রতক্ষদর্শীর বক্তব্য,'উচ্ছেদ করা জায়গাগুলো মূলত রেল কর্তৃপক্ষের জায়গা। রেল কর্তৃপক্ষ সরকারের দেওয়া নির্দেশ মেনেই তাদের নিজস্ব কাজের প্রয়োজনীয়তা বা স্বার্থেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করছে। তবে উচ্ছেদ অভিযানের ফলে বহু মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ জনগণ চরম বিপদের সম্মুখীন হচ্ছেন। আমার অনুমান, হয়তো সরকারের এই উচ্ছেদ প্রক্রিয়ার পেছনে নতুন কোনো পরিকল্পনা বা চিন্তাভাবনা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে রেল এই অভিযান চালাচ্ছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের