নিজস্ব প্রতিনিধি , নদীয়া - উন্নয়নের স্বার্থে বেআইনি দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। ঘটনাকে ঘিরে ফুলিয়া এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা যায়নি। বরং পরিকাঠামো গঠনের কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে , ফুলিয়া রেল স্টেশন সংলগ্ন স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে গড়ে উঠেছিল কয়েকটি দোকানঘর। সম্প্রতি সেখানে পরিকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়। সেই কারণে গত কয়েক মাস আগে দখলদারদের নির্ধারিত সময়ের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করে কর্তৃপক্ষ।

রেলের নির্দেশের পর বহু ব্যবসায়ী স্বেচ্ছায় কাঠামো সরিয়ে নেন। তবে কয়েকজন নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরে অবস্থান বজায় রাখেন। ফলস্বরূপ শুক্রবার সকালে সেখানে পৌঁছান রেলের আধিকারিকরা। জেসিবির সাহায্যে ৪টি দোকান ভেঙে দেওয়া হয়।
রেল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বিপ্লব পাল জানান, 'রেল কর্তৃপক্ষ আমাদের প্রতি মাসেই নোটিশ দিয়ে আসছিল। মেইন রোড থেকে মেইন গেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং মেরামত করা হবে। আমরা উন্নয়নের স্বার্থে রেলকে সম্পূর্ণ সহযোগিতা করেছি। আগামীদিনে প্রয়োজন অনুযায়ী, আরও দোকান ভাঙা হতে পারে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের