নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রেলগেট সহ হল্ট স্টেশনের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে উত্তাল হয়ে উঠল দহকুলা এলাকা। শনিবার পূর্ব রেলের শিয়ালদহ-লালগোলা শাখার মুড়াগাছা, বেথুয়াডহরীর মধ্যবর্তী অংশে এই বিক্ষোভে সামিল হন একাধিক গ্রামের বাসিন্দারা। অভিযোগ, কয়েক যুগ ধরে দাবি জানানো হলেও কোনও স্থায়ী পরিকাঠামো গড়ে ওঠেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , রেললাইনের ওপর বিপজ্জনকভাবে পারাপার বন্ধ করতে ব্যারিকেড বসানোর উদ্যোগ নেয় রেল দফতর। এদিন কাজ শুরু হতেই আশপাশের গ্রামের মানুষ প্রতিবাদে ফেটে পড়েন। বিক্ষোভের জেরে সেই কাজ আপাতত স্থগিত রাখতে বাধ্য হন সংশ্লিষ্ট আধিকারিকরা।

পরবর্তীতে রেল প্রতিনিধিরা সেখানে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসেন। অবশেষে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে ভূ-গর্ভস্থ পথ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। যদিও কাজ শুরুর নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
এলাকার বাসিন্দা অন্তিমা ঘোষ জানান, 'এখানে ট্রেন চলাচলের সময় হর্ন বাজানো হয় না। কুয়াশাচ্ছন্ন অবস্থায় কিছুই দেখা যায় না। আজ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু কবে বাস্তবায়ন হবে তা অনিশ্চিত। অন্তত রোগী নিয়ে যান চলাচলের সুযোগ থাকতেই হবে, নাহলে বড় বিপদ ঘটতে পারে। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা বোঝা প্রশাসনের দায়িত্ব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের