নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - ভোগপুর স্টেশনের কাছে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার করে স্কুলে যায় বহু পড়ুয়া। শুধু ভোগপুর নয়, ঝাড়গ্রামের একাধিক ব্যস্ত রেলগেট নিয়েও উদ্বেগ বাড়ছে। কোথাও আন্ডারপাস নেই, কোথাও উড়ালপুলের দাবি বছরের পর বছর আটকে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
সূত্রের খবর, কোলাঘাটের ভোগপুর স্টেশনের কাছে বহু গ্রামের মানুষ প্রতিদিন রেললাইন পার হয়ে যাতায়াত করেন। ভোগপুর কেনারাম হাইস্কুলের ছাত্রছাত্রীদেরও একই পথে স্কুলে যেতে হয়। আগে একটি ছোট পারাপারের জায়গা দিয়ে ছোট বড় যান চলাচল করলেও পরে সেখানে লোহার পিলার বসানো হয়। এখন সাইকেল, মোটরবাইক, হেঁটে চলাচলই ভরসা। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে সবাইকে।

রেলের তরফে জানানো হয়েছে, ভোগপুরে আন্ডারপাস তৈরির অনুমোদন পাওয়া গেছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হওয়ার কথা। এদিকে বালিচক, রাধামোহনপুর, জকপুর, মাদপুর, কেশিয়াড়ি মোড়, মনোহরপুর, খরিদা, তাঁতিগেড়িয়া, নেপালিপাড়া, গোলাপি চক সহ একাধিক রেলগেটেও সারাদিন প্রচুর যানবাহন চলাচল করে। গেট বন্ধ থাকলেও অনেকেই নিয়ম না মেনে রেললাইন পার হন। স্থানীয়দের দাবি, নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।
ঝাড়গ্রামের কদমকানন রেলগেটেও বহুদিন ধরে উড়ালপুল তৈরির দাবি উঠছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় গেট বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হয়। অতীতে এমন পরিস্থিতিতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক মহিলার মৃত্যু ঘটে। তাই দ্রুত উড়ালপুল নির্মাণ করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের