নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রায়দিঘির কাশিনগর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘিরে সকাল থেকেই এলাকায় ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এর জেরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান যমুনা হালদার ও তাঁর স্বামী কৃষ্ণ হালদার ওরফে বাপ্পা হালদার।
অভিযোগ, প্রধানের স্বামী কৃষ্ণ হালদার বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। রেশন কার্ড ও সরকারি সুবিধা করিয়ে দেওয়ার নাম করে অর্থ আদায় করতে থাকে তিনি। এই অভিযোগকে ঘিরেই ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকেই তাঁরা প্রধানের বাড়ি ঘেরাও করে একটানা স্লোগান ও প্রতিবাদ চালান।

তবে এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কৃষ্ণ হালদার ওরফে বাপ্পা হালদার। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে তাঁর তীব্র বচসা শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জানা গেছে, এরপর উত্তেজিত জনতার অনেকে তাঁকে ঘিরে ফেলে মারতে শুরু করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম চলছে। রাস্তাঘাট নির্মাণ, জব কার্ড এবং সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়ের অভিযোগও ওঠে। অনেকের অভিযোগ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের পাসবই নেওয়া হলেও বাস্তবে সেই টাকা তাঁরা পাননি। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের