691361d9de875_IMG-20251111-WA0113
নভেম্বর ১১, ২০২৫ রাত ০৯:৪৯ IST

রেস্তোরাঁ স্টাইলে হয়ে যাক গরম গরম মটন রেজালা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মটন খেতে কে না ভালবাসে। এটা বাঙালির আবেগ। মটনের একাধিক লোভনীয় আইটেম গুলির মধ্যে একটি মটন রেজালা। একবার না একবার মটনপ্রেমীরা ঠিকই এটি খেয়েছেন। এবার রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন মটন রেজালা।

উপকরণ - 
৬০০ গ্রাম খাসির মাংস
৩টি মাঝারি পেঁয়াজ
৩-৪ গাঁট মাপের আদা টুকরো করে কেটে নেওয়া
১০-১৫ কোয়া রসুন (রসুন এবং আদার পরিমাণ সমান হতে হবে)
৫টি কাঁচালঙ্কা
১০টি কাজুবাদাম
২ টেবিল চামচ ঘি
১ চা চামচ গোলমরিচের দানা 
৫টি লবঙ্গ
৩টি ছোট এলাচ
১টি বড় এলাচ
অর্ধেক জয়িত্রীর টুকরো
৩ গাঁট মাপের দারচিনির টুকরো
৪টি শুকনোলঙ্কা
১০০ গ্রাম দই ভাল ভাবে ফেটিয়ে নেওয়া
পরিমাণ মতো নুন
সামান্য চিনি
৩৫০ মিলি লিটার জল
আধ টেবিল চামচ কেওড়া জল

রন্ধন প্রণালী -

মাংসের টুকরোয় ১ চা চামচ নুন মাখিয়ে রেখে দিন। এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন, যত ক্ষণ না সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে। ব্লেন্ডারে সেদ্ধ করা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, কাজু দিয়ে ভাল ভাবে বেটে নিন। এবার প্রেশার কুকার আঁচে বসান। তাতে ঘি এবং সাদা তেল দিয়ে গোটা গরমমশলা, গোলমরিচ এবং জয়িত্রী দিন ফোড়ন হিসাবে। অল্প নাড়াচাড়া করে ওর মধ্যেই দিয়ে দিন বেটে রাখা পেঁয়াজ-আদা-রসুন-লঙ্কা ও কাজুর মিশ্রণ। ভাল ভাবে নেড়েচেড়ে মাঝারি আঁচে কিছু ক্ষণ রান্না হতে দিন।

তেল ছেড়ে এলে ওর মধ্যে নুন মাখানো মাংসের টুকরোগুলো দিয়ে আঁচ বাড়িয়ে ভাল ভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিন। এর পরে দিন দই, ১ চা চামচ নুন। মাংসের সঙ্গে ভাল ভাবে মিশিয়ে আবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন। তেল ছাড়লে তাতে ৩৫০ মিলিলিটার মতো জল মিশিয়ে নুন পরখ করে নিন। তার পরে চিনি, শুকনোলঙ্কা এবং কেওড়ার জল দিয়ে কুকারে মাঝারি আঁচে ৬টি সিটি দিয়ে নিলেই তৈরি কলকাতার রেস্তরাঁর মতো মটন রেজালা।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের