নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল শীতলকুচি। পণ্যবাহী ডাম্পার চলাচলের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সেতু। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেতুর দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবই এই বিপর্যয়ের কারণ বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের বারোমাশিয়া দেবনাথপাড়ায়। দেবনাথপাড়ার নতুন বাজার থেকে বারোমাশিয়া যাওয়ার গ্রামীণ সড়কের উপর অবস্থিত এই সেতুটি এলাকার যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সেতুর নিচ দিয়ে বয়ে গিয়েছে একটি নদী। শুক্রবার একটি পণ্যবাহী ডাম্পার সেতুর উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই বিকট শব্দে সেতুর একটি বড় অংশ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা ছুটে এসে দেখতে পান, ভাঙা সেতুর অংশ নদীর উপর ঝুলে রয়েছে এবং ডাম্পারটি সেই ভাঙা অংশের উপর আটকে গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ডাম্পারের চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। পরে ভেঙে পড়া সেতুর অংশ থেকে ডাম্পারটি উদ্ধারের কাজ শুরু হয়। স্থানীয়দের দাবি, প্রায় ২৫–৩০ বছর আগে বাম আমলে নির্মিত এই সেতুটির দীর্ঘদিন ধরে কোনও রক্ষণাবেক্ষণ হয়নি। অভিযোগ, সেতুর অবস্থা জেনেও নিয়মিত ভারী যানবাহন চলাচল করত। বহুদিন ধরেই বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছিলেন এলাকাবাসীরা কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের