নিজস্ব প্রতিনিধি, নানুর – ফের রক্তাক্ত নানুর। শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। পলাতক অভিযুক্তরা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, মৃত তৃণমূল বুথ সভাপতির নাম রাসবিহারী সর্দার ওরফে দোদনের। বয়স ৫০ বছর। নানুরের থুপসড়া অঞ্চলের তৃণমূল বুথ সভাপত ছিলেন। নানুর থুপসড়া অঞ্চলের পাতিছাড়া গ্রামে নাটমন্দিরে আড্ডার মধ্যেই বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। সেই সময় আচমকা লোহার রড, শাবল নিয়ে নির্বিচারে হামলা চালাতে থাকে একদল দুষ্কৃতী।
অভিযোগ, তৃণমূল বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে মাটিতে ফেলে আঘাত করে দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন ৫ জন। রাসবিহারী সর্দারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লক হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নানুর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের