নিজস্ব প্রতিনিধি , হুগলী - রক্তের প্রয়োজন শুনলেই তিনি আর অপেক্ষা করেন না। শহর, জেলা, এমনকি রাজ্য, সব সীমা পেরিয়ে মানুষের প্রাণ বাঁচাতে ছুটে যান। হুগলী জেলার রিশরার বাঙ্গুরপার্কের ৩৮ বছরের সানি কুমার সিং আজ পরিচিত ভারতের এক বিশেষ রক্তদাতা হিসেবে। ইতিমধ্যেই ৬৯ বার রক্তদান করে তিনি গড়েছেন অভিনব নজির।

সূত্রের খবর , দেশের নানা প্রান্তে তাঁর এই মানবিক উদ্যোগে ছুটে চলা থেমে থাকেনি। ১৪টি রাজ্য ও ২৪টি জেলায় রক্তদানের রেকর্ড রয়েছে তাঁর নামে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার থেকে শুরু করে সুদূর আন্দামান নিকোবর পর্যন্ত পৌঁছে গিয়েছেন শুধু একটি খবরের টানে, কোথাও একজন মানুষের রক্তের প্রয়োজন।

সানির কাজ শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়। তিনি যুক্ত আছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির, মহিলাদের সেলাই শেখানো, বাচ্চাদের কম্পিউটার, ড্রয়িং ও গানের ক্লাস চালানো হয়। হুগলীতেই এই সংস্থার আয়োজনে হয়েছে ১,৩০০ র বেশি রক্তদান শিবির।

সানির বক্তব্য , “আমরা চাই ভারতবর্ষের কোথাও যেন রক্তের অভাবে কেউ প্রাণ না হারায়। খবর পেলেই আমরা ছুটে যাই।আগামীতেও তাই করার কামনা করি।
স্থানীয় বাসিন্দা তুষার রক্ষিত বলেন, “আমাদের কাছে সানি মানে রক্তদাতা। যে কারও বিপদে সানিকে পাশে পাওয়া যায়।” সানির এই মাহাত্ম্য যেন রক্তদানের মাধ্যমে বার বার প্রমাণ করেছেন, মানুষের জন্য মানুষের হাত বাড়িয়ে দেওয়াই সবচেয়ে বড় শক্তি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের