নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২০২৭ সালের বিশ্বকাপের দিকে এখন পাখির চোখ রোহিত শর্মা , বিরাট কোহলির। এরপরই হয়তো অবসর নেবেন তারা। এরপর একদিনের ক্রিকেটের কী হবে? রোহিত বিরাট অবসর নেওয়ার পর একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ঘোর চিন্তায় প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন , "২০২৭ সালের পর এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা হচ্ছে। আমি জানি না কী হবে। আমি বিজয় হজারে দেখছি। কিন্তু যে উৎসাহ নিয়ে মুস্তাক আলি টি২০ দেখেছি, সেই উৎসাহ পাচ্ছি না। দর্শকেরা কী চাইছেন ভাবতে হবে। আমার মতে, টেস্ট ক্রিকেটের নির্দিষ্ট দর্শক রয়েছেন। তাই টেস্টের ভয় নেই। টি-টোয়েন্টি তো ক্রমশ জনপ্রিয় হচ্ছে। কিন্তু সমস্যায় এখন এক দিনের ক্রিকেট। এই ফরম্যাটের জনপ্রিয় হওয়াটাই মুশকিল।"
অশ্বিন আরও বলেন , "রোহিত, কোহলি খেলছে বলেই লোকে বিজয় হাজারে দেখছে। আমরা জানি, কোনও খেলা এক বা দু’জন ব্যক্তির থেকে বড় হতে পারে না। কিন্তু রোহিত, কোহলি এই ফরম্যাটকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু ওরা সারাজীবন খেলবে না। আসন্ন একদিনের বিশ্বকাপের পর অবসর নেবে। তখন কী হবে?"
একদিনের ক্রিকেটকে বাঁচানোর উপায়ও বলেছেন অশ্বিন। তার মতে ফিফাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন , "এখন প্রতি বছর কোনও না কোনও বিশ্বকাপ হচ্ছে। ফুটবলে সারা বছর ধরে বিভিন্ন দেশে লিগ হয়। চার বছর অন্তর বিশ্বকাপ হয়। সকলে মুখিয়ে থাকে। ক্রিকেটেও তাই করতে হবে। দ্বিপাক্ষিক সিরিজ হবে। লিগ হবে। কিন্তু বিশ্বকাপ চার বছর অন্তর হবে। তাহলে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হবে। একমাত্র সে ক্ষেত্রেই এক দিনের ক্রিকেটকে বাঁচানো যাবে।"২০২৭
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের