নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রোজ একই খাবার খেয়ে থাকা অনেকের কাছেই একঘেয়ে মনে হতে পারে। কিন্তু বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা নাকি টানা কয়েক মাস একই খাবার খেতে পারেন অনায়াসে। সেই একই অভ্যাস রয়েছে ভিক্টোরিয়া বেকহ্যামের। প্রশ্ন উঠছে, এই ধরনের খাদ্যাভ্যাস কি সত্যিই শরীরের জন্য ভাল? নাকি দীর্ঘমেয়াদে ডেকে আনতে পারে বিপদ?
পুষ্টিবিদদের মতে, শরীরের সুস্থতার জন্য খাবারে বৈচিত্র্য অত্যন্ত জরুরি। আমাদের শরীরে থাকা 'গাট মাইক্রোবায়োম' বিভিন্ন ধরনের পুষ্টি থেকে শক্তি পায়। প্রতিদিন একই খাবার খেলে অনেক প্রয়োজনীয় উপাদানের ঘাটতি তৈরি হতে পারে। বিশেষ করে ফাইবার, ভিটামিন, পলিফেনলের মতো উপকারী উপাদান কমে গেলে হজমের সমস্যা দেখা দেয়। পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের মতো অস্বস্তিও বাড়তে পারে। দীর্ঘদিন একই ডায়েটে বিপাকক্রিয়া ধীর হয়ে ওজন কমার বদলে বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।
তবে বিশেষজ্ঞদের মতে, শুধু খাবার নয়, জীবনযাত্রার অভ্যাসও এখানে বড় ভূমিকা নেয়। অনুষ্কা শর্মা কিংবা ভিক্টোরিয়া বেকহ্যাম নিয়মিত শরীরচর্চা করেন বলেই তাঁদের ফিটনেস বজায় থাকে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মিলিয়েই তৈরি হয় সুস্থ জীবনধারা। তাই শুধু একই খাবার খেয়েই রোগা থাকা সম্ভব, এমন ধারণা কিন্তু একেবারেই ঠিক নয়।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস
বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়
স্মার্টফোন ব্যবহারেই বাড়ছে চোখের সমস্যা
কিছু নিয়ম মেনে চললেই ভালোবাসা আর কাজের মধ্যে থাকবে ভারসাম্য
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের