6a2eceec68083_Gallery_1781447544904
জুন ১৪, ২০২৬ রাত ১০:১৯ IST

রোনাল্ডোদের হাতে বিশেষ ব্রেসলেট! স্মরণে দিয়োগো জোটা

নিউজ ডেস্ক - ২০২৬ বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্টে নামছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ইউরোপের এই শক্তিশালী দল। তবে শিরোপার লড়াইয়ের পাশাপাশি তাঁদের মনে জড়িয়ে রয়েছে এক আবেগঘন স্মৃতিও। প্রয়াত ফুটবলার দিয়োগো জোটার স্মৃতিকে সামনে রেখেই বিশ্বকাপ অভিযানে নামতে চলেছেন পর্তুগিজ ফুটবলাররা। সতীর্থকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগও নিয়েছে দল।

প্রায় এক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দিয়োগো জোটা। মাত্র ২৮ বছর বয়সে তাঁর মৃত্যু নাড়িয়ে দিয়েছিল পর্তুগিজ ফুটবলকে। ২০২২ সালের বিশ্বকাপ চোটের কারণে মিস করেছিলেন তিনি। ২০২৬ সালের বিশ্বকাপে দেশের হয়ে খেলার স্বপ্নও অপূর্ণ থেকে যায়। সেই জোটাকেই এবার বিশেষভাবে স্মরণ করছে পর্তুগাল। সম্প্রতি পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো দলের প্রতিটি সদস্যকে একটি করে বিশেষ ব্রেসলেট উপহার দেন। সেখানে ফুটবলারদের নিজস্ব নামের পাশাপাশি লেখা রয়েছে জোটার নামও।

শুধু তাই নয়, কোচ রবার্তো মার্টিনেজ তাঁকে সম্মানসূচকভাবে বিশ্বকাপ স্কোয়াডের সদস্য হিসেবেও রেখেছেন। এই আবেগঘন পরিবেশের মধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছেন রোনাল্ডোরা। শুক্রবার আমেরিকায় পৌঁছেছে দল। ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসেই গোটা টুর্নামেন্টে তাদের ঘাঁটি থাকবে। শনিবার অনুশীলনে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত হয়ে দলকে স্বাগত জানান। অনুশীলন শেষে তাঁদের অভিনন্দন জানান রোনাল্ডোও। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।

এদিকে টুর্নামেন্ট শুরুর আগেই বাড়তি চাপ নিতে নারাজ দলের ফুটবলাররা। পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহার মতে, এখনই ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাইছে না দল। ম্যাচ ধরে ধরে এগোনোর উপরই জোর দেওয়া হচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, 'আমরা নিজেদের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে চাই না। লক্ষ্য একটাই, প্রতিটি ম্যাচে সর্বোচ্চ মনোযোগ ধরে রাখা। অবশ্যই আমরা শিরোপা জিততে চাই। তবে তার আগে ধাপে ধাপে এগোতে হবে। এই ব্রেসলেট আমরা অনেক ভালোবাসা ও আবেগের সঙ্গে পেয়েছি'।

বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে প্রচণ্ড গরম নিয়েও প্রশ্ন উঠছে। তবে সেটিকে অজুহাত হিসেবে মানতে রাজি নন ভিতিনহা। তাঁর কথায়, 'আবহাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা সব দলের জন্যই সমান। বিশ্বকাপের মতো মঞ্চে কোনও অজুহাত চলে না। দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতেই হবে। তাই অনুশীলনের ফাঁকে বিশ্রাম, নিয়মিত জলপান ও মানসিক প্রস্তুতির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে'।

আরও পড়ুন

রোনাল্ডোর ব্যর্থতা ঘিরে সমালোচনার ঝড়! ফের আলোচনায় 'ফ্যান' কোহলির পুরনো সতর্কবার্তা
জুন ১৮, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য

দক্ষিণ কোরিয়ার শিবিরে রহস্যময় ড্রোন! মেক্সিকোর আকাশে গুলি করে নামাল সেনা
জুন ১৮, ২০২৬

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন

মেসি-রোনাল্ডোর জার্সিতে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ! দুই মহাতারকাকে বিরল সম্মান ফিফার
জুন ১৮, ২০২৬

ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা

গ্যালারি থেকে আলমারি! বিশ্বকাপ উন্মাদনায় হিট আর্জেন্টিনা-ব্রাজিল ডিজাইনার শাড়ি
জুন ১৮, ২০২৬

১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।

রোনাল্ডোকে ঘিরে মেসি-ধ্বনি গ্যালারিতে! বিদ্রুপের মাঝেই পর্তুগালের সমস্যার ব্যাখ্যা দিলেন সিআর৭
জুন ১৮, ২০২৬

কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক

রিচার পর নজরে প্রিয়নাজ! বিশ্বকাপে আরও এক বাঙালি
জুন ১৮, ২০২৬

টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ

৩ বার গড়হাজিরার পর অবশেষে থানায় অরূপ বিশ্বাস! মেসি-কাণ্ডের তদন্তে নতুন মোড়
জুন ১৮, ২০২৬

 বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।

রোনাল্ডোকে ঘিরে প্রশ্ন! কঙ্গোর বিরুদ্ধে হোঁচট খেয়ে বিশ্বকাপ শুরু পর্তুগালের
জুন ১৮, ২০২৬

পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের

হ্যারি কেনের জোড়া গোল! ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারাল ইংল্যান্ড
জুন ১৮, ২০২৬

দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড

অর্থাভাবে বিশ্বকাপে যেতে পারেননি ভোজিনহার মা , ইচ্ছাপূরণে উদ্যোগী মার্কিন প্রশাসন
জুন ১৭, ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা

জার্সিতে চাই দ্বিতীয় তারা! মদ্রিচের ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে চলেছে হ্যারি কেনরা
জুন ১৭, ২০২৬

গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে

রোনাল্ডোর সামনে ইতিহাস! কঙ্গো ম্যাচেই বিশ্বকাপে অনন্য নজির গড়ার সুযোগ সিআরসেভেনের
জুন ১৭, ২০২৬

ডিআর কঙ্গোর বিরুদ্ধে গোল করলেই বিশ্বকাপের ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হবেন রোনাল্ডো

বিশ্বকাপের উন্মাদনার মাঝেই বিতর্ক! কেরলে ব্রাজিলের পতাকা ঘিরে উঠল অভিযোগের ঝড়
জুন ১৭, ২০২৬

কোল্লামে ব্রাজিল সমর্থকদের অভিযোগ, পতাকা টাঙানো নিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে বিতর্ক

ভোলেননি শৈশবের স্মৃতি! জাতীয় দলে সুযোগ পেয়েই নিজের গ্রামকে বিশেষ উপহার ফরাসি ডিফেন্ডারের
জুন ১৭, ২০২৬

ছোটবেলার স্মৃতি ভোলেননি ফরাসি ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলতে নেমে ফিরিয়ে দিলেন শিকড়ের ঋণ

টেস্টের পর এবার ওয়ানডেতেও সেঞ্চুরি গিলের! সমান তালে জ্বলে উঠলেন ঈশানও
জুন ১৭, ২০২৬

একানা স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের দাপট

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...