নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বেসরকারি সংস্থায় কর্মরত বিশ্বজিৎ মন্ডল। স্বরূপনগর এলাকায় এক গ্রাহকের কাছে ঋণ আদায় করতে গিয়ে দুষ্কৃতী হামলার শিকার হলেন তিনি। মারধর থেকে তার থেকে টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগর এলাকায়। গ্রেফতার করা হয়েছে ১ দুষ্কৃতিকে।

সূত্রের খবর , ঘটনাটি স্বরূপনগর এলাকার সারাফুল গ্রাম পঞ্চায়েত এলাকার। শনিবার রাতে এক গ্রাহকের কাছে ঋণ আদায় করতে গিয়েছিলেন। ফিরে আসার সময় আচমকা একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে মারধর করে। তিনি টাকা দিতে না চাইলে বন্দুকের বাট দিয়ে তাকে মারধর করা হয়। চিৎকার শুনে গ্রামবাসীরা একজনকে ধরে পুলিশকে খবর দেয়। গুরুতর চোট পেয়ে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি ওই কর্মচারী। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে তারা। বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিশ্বজিৎ মন্ডল জানিয়েছেন , "শনিবার রাতে শেষ কালেকশন থেকে ফেরার সময় নির্মাণ স্কুলের বাম্পার পেরোনোর পর দেখি একটা বাইক বারবার অপ ডাউন করছিল। হঠাৎ আমায় এসে ব্যাগ দিতে বলল। আমি দিতে না চাওয়ায় আমায় বন্দুক বের করে ভীষণ মারল। তারপর টাকা নিয়ে পালিয়ে গেল। কে বা কারা আমি কিছুই বুঝতে পারিনি। আমি কাউকেই চিনিনা। তবে মনে হয় আমি যে এই সংক্রান্ত কাজ করি সেটা তারা জানত।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের