নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাতের অন্ধকারে বিঘার পর বিঘা জমিতে ফসল নষ্ট হওয়ায় ভেঙে পড়লেন চাষী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুর এলাকায়। কী করে ঋণ পরিশোধ হবে সেই ভেবেই মাথায় হাত পড়েছে কৃষকের। চাষীদের একাংশের দাবি, পরিকল্পিতভাবে এই নাশকতা ঘটানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনদীয়া গ্রামের বাসিন্দা রেজা আহমেদ পেশায় একজন চাষী। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে এ বছর মোট ৮ বিঘা জমিতে মাখনা চাষ করেন। নিয়মিত চারাগাছের যত্ন নিলেও গত ৩ দিন শারীরিক অসুস্থতার কারণে মাঠে যেতে পারেননি।

মঙ্গলবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে জমির কাছে আসতেই চোখে পড়ে বিপর্যয়ের ছবি। প্রায় ৫ বিঘা জমির চারা সম্পূর্ণ নষ্ট। লক্ষাধিক টাকার বিনিয়োগ মুহূর্তে শেষ হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই কৃষক। অভিযোগ, কেউ বা কারা শত্রুতা করে ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে। যদিও এখনও পর্যন্ত কারও নাম সামনে আসেনি।
রেজা আহমেদ জানান, 'অভিজ্ঞ চাষীদের জমি দেখাতেই তাঁরা বলছেন, বিষ ছাড়া এমন ক্ষতি সম্ভব নয়। কয়েকদিন আগে আমার অপারেশন হয়েছে, তাই ঠিকভাবে মাঠে আসতে পারি না। আমার পাশের প্লটের চারা একদম ঠিক আছে। এই মুহূর্তে কিভাবে সব সামলাব কিছুই বুঝতে পারছি না। থানায় অভিযোগ জানাব। দোষীরা ধরা পড়ুক, এটাই দাবি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের