নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ঐতিহ্য আর ধর্মীয় আবেগে ভেসে দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা উৎসব। আষাঢ়ের এই পূর্ণ তিথিতে ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ির রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের আমেজ তুঙ্গে। সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের।
স্থানীয় সূত্রে জানা গেছে , রাজবাড়ির মহিষাদলের রথযাত্রা বাংলার অন্যতম প্রাচীন। প্রতি বছরের মতো এবারও রথ উৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।দুপুরেই রথ টানা হবে,রথের দড়িতে একটি টান দেওয়ার জন্য পুজো নিবেদন করতে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।বাঙালির রথ দেখা আর কলা বেচার প্রবাদ মহিষাদলে এসে বদলে যায় 'কাঁঠাল বেচায়।'
মহিষাদল রাজবাড়ির এই বিশেষ রথকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।রথ প্রাঙ্গণ জুড়ে বসেছে ঐতিহ্যবাহী মেলা, যা উৎসবের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
হরপ্রসাদ গৰ্ঘ থেকে জানা যায় , ২৫০ বছর পদার্পণ করলো ,এই রথের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম থেকেই পদরগোপালের রথ। জগন্নাথদেবের সঙ্গে রাজবাড়ির কুলদেবতা গোপাল জিউ রথে উঠে। বলরাম ,সুভদ্রা এই রথে জায়গা পায় না। তাই স্নান যাত্রা হয় না ,পুরোনো প্রথা চলে আসছে পালকি করে আসা। সেই থেকেই এই রথ চালু আছে আর আগামী দিনেও চলে আসবে এমনটাই সকলে বলে। রাজবাড়ি শুর করলেও এখন সাধারণ মানুষের রথ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের