নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রূপনারায়ণ নদীর বাঁধে ভয়াবহ ভাঙনে ব্যাপক আতঙ্ক ছড়াল মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামে। বৃহস্পতিবার গভীর রাতে কংক্রিটের ঢালাই বাঁধ হঠাৎ ধসে পড়ে নদী গর্ভে তলিয়ে যায়। নদী বাঁধের এই আকস্মিক ও বিপজ্জনক ভাঙনে ঘুম ছুটেছে স্থানীয়দের।

সূত্রের খবর , বৃহস্পতিবার গভীর রাতে বাঁধ ধসের শব্দ পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। ১০০ ফুট দীর্ঘ কংক্রিটের ঢালাই বাঁধ হঠাৎ ধসে পড়ে নদী গর্ভে তলিয়ে যায়। এরপর আতঙ্কিত মানুষজন রাতেই পরিস্থিতি সামাল দিতে মাটির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় সেচ দফতরের কর্মী সহ প্রশাসনিক আধিকারিকরা।
উল্লেখ্য , রূপনারায়ণ নদী ঘেঁষা অমৃতবেড়িয়া সহ একাধিক এলাকা প্রতিবছর বর্ষাকালে নদী ভাঙনের সমস্যার মুখোমুখি হয়। প্রশাসনের তরফে যদিও জানানো হয় , পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অননকি গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয় , ''যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজ। প্রশাসন সহ স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করা যাচ্ছে না।''
গ্রামের এক বাসিন্দা এপ্রসঙ্গে জানান , “এত বড় ভাঙন এর আগে কখনও দেখিনি। রাতের ঘুম উড়ে গেছে। আতঙ্কে দিন কাটছে আমাদের। যদি বৃষ্টি হয় বা নদীর জল আরও বাড়ে , তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের