নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - জনসভায় বলা কথা যে কেবল প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকে না এবার তার বাস্তব প্রমাণ মিলল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় রূপশ্রী প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগ জানানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধানে দুয়ারে পৌঁছে গেলেন স্থানীয় বিধায়ক। অভিষেকের হস্তক্ষেপে আশ্বাস ফেলল পাহাড়ের দুই কন্যার।
শনিবার আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকার বাসিন্দাদের কাছ থেকে সরাসরি তাদের সমস্যার কথা শোনেন। সেই সময় মিলা নাগাশিয়া ও সরস্বতী মুন্ডা লিখিত অভিযোগ জানিয়ে বলেন, প্রায় দু’বছর আগে তাদের বিয়ে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা রূপশ্রী প্রকল্পের আর্থিক সহায়তা তারা এখনও পাননি। বিষয়টি শোনার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অভিষেক।
তারপরই রবিবার মাঝেরডাবরি চা বাগানের আউট ডিভিশনের বিবেকানন্দ–২ গ্রাম পঞ্চায়েত এলাকার ১২/১৩০ বুথে মিলা ও সরস্বতীর বাড়িতে পৌঁছে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি সরাসরি তাদের কাছ থেকে রূপশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সংগ্রহ করেন। প্রায় দু বছর আগে নাগরাকাটায় আয়োজিত গণবিবাহের মাধ্যমে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলা ও সরস্বতী।
এরপর নিয়ম মেনেই রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা। কিন্তু কিছু নথিগত সমস্যার কারণে আর্থিক সহায়তা আটকে যায়। বিষয়টি নিয়ে বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, 'ওদের আবেদনের কিছু সমস্যা ছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ এখানে এসে সমস্ত কাগজপত্র সংগ্রহ করেছি। নিয়ম মেনে তা সরকারের কাছে জমা দেওয়া হবে। খুব শীঘ্রই তারা রূপশ্রী প্রকল্পের টাকা পেয়ে যাবেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের