নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে মৎস্যজীবী। আহত ব্যক্তি সোনু রাম ভক্তা। বাড়ি পাথরপ্রতিমা ব্লকের সত্যদাসপুর এলাকায়। তাঁকে প্রথমে নৌকায় করে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবনতি হলে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত তিনি স্থিতিশীল।

স্থানীয় সূত্রে জানা গেছে , দুই দিন আগে পাঁচজন মিলে নৌকা নিয়ে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যান। সেই সময় হঠাৎই ঝোপের আড়াল থেকে এক রয়েল বেঙ্গল টাইগার সোজা সোনু রামের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তে শুরু হয় প্রাণ বাঁচানোর জন্য আর্তচিৎকার। পরে তাঁর সঙ্গীরা লোহার রড, সাবল হাতে দৌড়ে গেলে বাঘটি গভীর জঙ্গলে পালিয়ে যায়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, 'হঠাৎ শুনি সোনু দাদার আর্তনাদ। দেখি বাঘটা তাঁর গায়ের ওপর। মাছ ধরতে গেলে আত্মরক্ষার জন্য আমাদের কাছে কিছু না কিছু থাকে। সেটাই কাজে লেগেছে। শক্ত আঘাত লাগতেই বাঘটি গা ছেড়ে সরে যায়। রুজিরুটির টানে জঙ্গলে ঢোকা মৎস্যজীবীদের বাঘের সঙ্গে লড়াই যেন এখন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কবে এর শেষ হবে, তা জানা নেই'।
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...