নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাস্তাজুড়ে দাঁড়িয়ে গল্প আড্ডা যেন এখন নতুন ট্রেন্ড। সাইকেল , বাইক আরোহীদের অনুরোধ করে রীতিমত তাদের সরাতে হয়। তেমনই রাস্তায় দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে বেল বাজিয়ে সরে যেতে বলতেই আচমকা হামলা। বামনহাট চৌপথি এলাকায় কাজ থেকে বাড়ি ফেরার সময় দুই ব্যক্তিকে সরতে বলার পরেই হুলুস্থুল কাণ্ড।
সূত্রের খবর , শনিবার রাত্রি আটটা নাগাদ বামনহাট থেকে বাজার সেরে বাড়ি ফিরছিলেন উত্তর লাউচাপড়া গ্রামের লুৎফর রহমান। বামনহাট চৌপথি থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তার মাঝে ঢোলপার সংলগ্ন এলাকায় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখেন দুই ব্যক্তিকে। পাশ কাটিয়ে যাওয়ার বেল বাজাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রাস্তায় থাকা ব্যক্তিরা। সাইকেলের বেল বাজানো মাত্রই তার সাইকেল এর হ্যান্ডেল দুই দিক থেকে আটকে তার ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। মারধরও করা হয় তাকে। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে সাইকেল আরোহী।
এরপরই স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতিকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। লুৎফরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। উন্নত চিকিৎসার জন্য দিনহাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে। লুৎফর রহমানের অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা হতে পারে। তবে দুষ্কৃতিকারীদের কাউকেই শনাক্ত করতে পারেননি তিনি।
লুৎফর জানিয়েছেন , "রাস্তায় পাঁচজন ছিলেন। তার মধ্যে দুজন বারবার এদিক ওদিক করেছিলেন। হঠাৎ রাস্তার মাঝে চলে আসায় আমি বেল বাজিয়ে সরে যেতে বলি। তখনই সাইকেলের দুটি হ্যান্ডেল ধরে আটকে দিল। এরপর আমাকে মারতে শুরু করল। আমি কিছু বুঝে ওঠার আগেই হামলা করল ওরা। এলাকার সবাই ছুটে আসতে পালিয়ে গেল। আমি সত্যি বলতে কাউকেই চিনিনা। কেন এমন করল সেটাও বুঝতে পারিনি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের