নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দুর্গাপুজোর আনন্দের মাঝেই ঘটল চমকে দেওয়া এক মর্মান্তিক ঘটনা। মাত্র ষষ্ঠ শ্রেণির এক মেয়ের জীবনের ইতি ঘটল একেবারে তুচ্ছ কারণে। বিউটি পার্লার থেকে বাড়ি ফিরতে একটু দেরি হওয়ায় পরিবারের বকুনিতে ভীষণ কষ্ট পেয়েছিল সে। সেই অভিমানেই নিজের জীবন শেষ করল মাত্র ১২ বছরের একটি মেয়ে। অল্প বয়সে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়ায় হতবাক সবাই।

স্থানীয় সূত্রের খবর, সেদিন বিকেলে পার্লারে গিয়েছিল শুভমিতা মল্লিক নামের ওই ছাত্রী। বাড়ি ফিরতে রাত হয়ে গেলে বড়রা তাকে কিছুটা বকুনি দেন। কোনো জবাব না দিয়ে সে চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়।পরিবারের লোকজন জানিয়েছেন, তারা কেউ ভেবেই উঠতে পারেননি যে এই সামান্য ঘটনার পর এমন বিপদ নেমে আসবে। পরের দিন সকালে ঘরে তাকে খুঁজে না পেয়ে চারিদিকে খোঁজ শুরু হয়। তখনই খবর আসে, বাড়ির পাশের একটি আমগাছের ডালে ঝুলছে তার নিথর দেহ।

দুর্গাপুজোর আনন্দঘন সময়ের আগে এই ঘটনা চারপাশে শোকের ছায়া ফেলেছে। প্রতিবেশীরাও হতবাক। অনেকেই বলছেন, পরিবারের ঝগড়া বা বকুনির মতো ছোট বিষয় নিয়ে এমন চরম সিদ্ধান্ত নেওয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনা তার বড় উদাহরণ।

মৃত তরুণীর মাসি দেবিকা হাওলাদার জানান, “ ওকে এমন কিছু বোকা হয়নি যার কারণে এমন পথ বেছে নিতে হবে। আগের দিন না খেয়ে ঘুমোতে চলে গেছিল। পরের দিন স্বাভাবিক দিনের মতোই ঘুম থেকে উঠে সবার সাথে কথা বলে। ভাত খাওয়ার কথা বললে তা এড়িয়ে গিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। এরপর কখন গামছা নিয়ে বেরিয়ে গেছে আমরা টের পাইনি। পরে বেলা বাড়লে বাড়ি না ঢোকায় জঙ্গলে জ্বালানি কাঠ আনতে গেলে দেখি আমগাছে ঝুলে রয়েছে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের