নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সামান্য সিগারেট ধরানোকে কেন্দ্র করে বচসা। আর মুহূর্তের মধ্যেই তা রূপ নিল রক্তাক্ত হামলায়। কদমতলা এলাকায় প্রকাশ্যে যুবককে খুনের চেষ্টা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের কদমতলা এলাকায়। জখম যুবকের নাম গৌরব চন্দ্র দে সরকার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সূত্রপাত অত্যন্ত তুচ্ছ কারণে। মঙ্গলবার কোচবিহারের কদমতলায় সিগারেট ধরানোর জন্য দেশলাই কাঠি চাওয়া-পাওয়া নিয়ে দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি চলাকালীন পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় চিরঞ্জিত নামে এক যুবক গৌরবের উপর হামলা চালায়। ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন গৌরব। আহত যুবকের পরিবারের অভিযোগ, সন্ধ্যা থেকে আমার ছেলে ঘরেই ছিল। চিরঞ্জিত ছেলেটি প্রথমে আমার স্বামীকে মারতে যায় তখন সেটা শুনে আমার ছেলে ছুটে গেলে আমার ছেলের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। আমাদের পাড়াতেই বাড়ি। কিন্তু কেন এইভাবে হামলা চালানো জানি না।'
পরিবারের পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ইতিমধ্যেই, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। জোট দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের