নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বৃহস্পতিবার বহরমপুরের সভা থেকে সাম্প্রদায়িকতার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতের জঙ্গিপুরের অশান্তির প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকে সতর্ক করলেন তিনি। জানালেন, সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা, আর বাংলায় কোনওভাবেই সাম্প্রদায়িকতা বরদাস্ত করা হবে না।
এপ্রিলে ওয়াকফ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জঙ্গিপুর ও ধুলিয়ানে অশান্তির সৃষ্টি হয়েছিল। সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রী জানান, 'সেই সময় আমি জাকির হোসেনের সঙ্গে সরাসরি কথা বলি। স্থানীয় কাউন্সিলরদের নির্দেশ দেই সংখ্যালঘুদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে। কারণ, এখানে সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা।' মমতার বক্তব্য, 'এই বাংলা সম্প্রীতির বাংলা। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি।'
নাম না করে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ' যারা সাম্প্রদায়িকতার রক্তে হোলি খেলছে, তাদেরও সতর্ক করছি।' মুর্শিদাবাদের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় বৈচিত্র্যের উল্লেখ করে তিনি জানান, ' এ জেলার মানুষ কখনও হানাহানি বা বিদ্বেষের রাজনীতি মেনে নেবে না।'
ইতিহাস টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, 'এই জেলা নবাবদের জেলা। সব ধর্মের তীর্থস্থান আছে মুর্শিদাবাদে। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা মিরজাফরের মাথায় মুকুট তুলে স্বাধীনতা রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকতা তার স্বপ্ন পূরণ হতে দেয়নি। এখনও ঘরে ঘরে সিরাজউদ্দৌলা স্মরণীয়, তার আদর্শই মুর্শিদাবাদের মানুষের কাছে সত্য।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের