নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পরিযায়ী শ্রমিকের নিগ্রহের প্রতিবাদে উত্তাল বেলডাঙা। গত দুদিন ধরে জনবিক্ষোভ, রেল ও সড়ক অবরোধ, অগ্নিসংযোগে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে এলাকা। সেই উত্তপ্ত পরিস্থিতিতে খবর সংগ্রহ করতে গিয়ে নির্মম হামলার শিকার হন এক মহিলা সাংবাদিক। ঘটনায় রাজ্যজুড়ে নিন্দার ঝড় ওঠে, আর অবশেষে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন।
ঝাড়খন্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কার্যত উত্তাল বেলডাঙা এলাকা। শুক্রবার থেকে লাগাতার রেল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা। অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্যে খবর করতে গিয়ে আক্রান্ত হন মহিলা সাংবাদিক। লাথি, ঘুষি ও মারধরে গুরুতর জখম হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর সংবাদমাধ্যমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
চাপের মুখে শনিবার পুলিশ চারজনকে চিহ্নিত করে গ্রেফতার করে। বিকেলে সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, ' সংবাদমাধ্যমের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা কাজের জন্য আপনাদের উপর নির্ভর করি। কিন্তু একটা বিনীত অনুরোধ, উত্তপ্ত কোনও পরিস্থিতিতে কাজ করতে গেলে একটু সাবধানে আসুন। নিজেকে সুরক্ষিত রেখে কাজ করুন।'
পুলিশ সুপারের পক্ষ থেকে আরও জানানো হয়, 'এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মতিউরই গত দুদিন ধরে জনতাকে উত্তেজিত করে পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছিল।' জনরোষ সামলানোর পাশাপাশি অশান্তিতে উসকানি দিচ্ছে কারা, তাও কড়া নজরদারির মাধ্যমে চিহ্নিতকরণের কাজ চলেছে।
পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, 'আমরা গতকাল থেকে বেলডাঙা গিয়ে লোকজনের সঙ্গে কথা বলেছি। সাধারণ জনগণ এমনিতে শান্ত, তারা অযথা কোনও উসকানিতে পা দেননি। কিন্তু শনিবার সকাল থেকে রাস্তা-রেল অবরোধ, সংঘর্ষ শুরু হয়। জনতা বিক্ষুব্ধ ছিল। আমাদের বাহিনীর উপস্থিতিতেই পাথর ছোড়াছুড়ি হয়। রাস্তায় টায়ার জ্বালানো হয়েছে, একটা বাসেও ভাঙচুর হয়েছে। তারপর আমরা বিভিন্ন এরিয়া ডমিনেশন করলাম। তাতে আধঘণ্টার মধ্যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে এসে যায়। আমরা অকুস্থল থেকে চিহ্নিত করে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সংখ্যাটি ৩০ জন। এদের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের