69ad55c428eb4_WhatsApp Image 2026-03-08 at 06.54.05
মার্চ ০৮, ২০২৬ দুপুর ০৪:২৬ IST

সাংবিধানিক পদকে অসম্মান করে আর অনুপ্রবেশকারীদের সম্মান ,মমতাকে তোপ অনুরাগ ঠাকুরের

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ব্যারাকপুর লোকসভা এলাকায় শুরু হল বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’। কাঁচরাপাড়ার কাঁপা মোড় থেকে যাত্রা শুরু হয়ে নৈহাটি ও আশপাশের এলাকা ঘুরে মীরা বাগান মাঠে পৌঁছায় রথযাত্রা। এদিনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন  কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

রবিবার বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার অংশ হিসেবে সুসজ্জিত রথ ও গাড়ির বহর নিয়ে কর্মী-সমর্থকদের মিছিল ব্যারাকপুর লোকসভা এলাকায় প্রবেশ করে। কাঁচরাপাড়ার কাঁপা মোড় থেকে শুরু হওয়া এই যাত্রা নৈহাটির বড়দা ব্রিজে পৌঁছায়। সেখানে সংকল্প যাত্রায় অংশ নেয় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।  এরপর রথযাত্রা এগিয়ে মীরা বাগান মাঠে পৌঁছায়, যেখানে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অনুরাগ ঠাকুর রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন।

রাষ্ট্রপতির বঙ্গ সফর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে অনুরাগ ঠাকুর বলেন, ' বাংলার মাটিতে ভারতের প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতি এমনকি রাজ্যের রাজ্যপালকে সম্মান করা হয় না। এখানে সাংবিধানিক পদকে অসম্মান করা হয় আর অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলিমদের সম্মান করা হয়। বিজেপি আসলে এই অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হবে আর ডিলিট করা হবে। একজন আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতিকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী।'

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ' এখানে দুর্নীতির কমিশন চলছে। ৮ হাজার স্কুল বন্ধ হয়ে আছে। কোনো শিল্প, চাকরি নেই বাংলায়। বিজেপি আসলে বাংলায় শিল্প আসবে। সপ্তম পে কমিশন শুরু করবে বিজেপি। কাটমানি কমিশন বন্ধ করা হবে।'

রাষ্ট্রপতির বঙ্গ সফর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ' একজন রাষ্ট্রপতির সভাস্থল বারবার পরির্বতন করা আর এটা বলা যে এই ব্যাপারে সে কিছু জানেই না। এটা খুবই স্পষ্ট যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে এবং ষড়যন্ত্র করা হচ্ছে। উনার এত ছটফটানি এতো উদ্বেগই বলে দিচ্ছে এবার বাংলায় মমতার সরকার শেষ হয়ে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে।'

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের