নিজস্ব প্রতিনিধি , হাওড়া - দীর্ঘদিনের জল্পনা ও বিতর্ক কাটিয়ে অবশেষে আধুনিক শিক্ষার পথে নতুন পদক্ষেপ। শনিবার দুপুরে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন হাওড়ার বালীকা বানী মন্দির স্কুলের স্মার্ট ক্লাসরুম। সকাল ১২টা নাগাদ আয়োজিত হয় এই অনুষ্ঠান।
সূত্রের খবর , শনিবার হাওড়ার বালীকা বানী মন্দির বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন তৃণনুল সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে স্কুলের ছাত্রীদের পক্ষ থেকে সাংসদকে ফুল ও আবীর দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন তিনি। এই স্মার্ট ক্লাসরুমে রয়েছে উন্নত মানের প্রযুক্তির কম্পিউটার , অডিও ভিস্যুয়াল ভাবে পড়াশোনার ব্যবস্থা ইত্যাদি। এই অভিনব পদক্ষেপে আনন্দিত স্কুলের সকল ছাত্রীরা। তারা জানায় , “আমাদের পড়াশোনার সুবিধার জন্য এই আধুনিক প্রযুক্তি যুক্ত ক্লাসরুম করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ।”
উদ্বোধনী বক্তব্যে রচনা বন্দ্যোপাধ্যায় জানান , “রাজনীতিতে আসার পর থেকেই আমি শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছি। এই স্কুলে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন তারই প্রথম পদক্ষেপ। আগামী দিনে আরও বহু স্কুলে স্মার্ট ক্লাস চালুর উদ্যোগ নেবো। ছাত্র ছাত্রীরা যাতে আরও ভালো করে পড়াশোনা করতে পারে , তাই এই উন্নত প্রযুক্তির মাধ্যমে স্মার্ট ক্লাসরুম তৈরি করা।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের