নিজস্ব প্রতিনিধি , বীরভূম - নাবালিকা পরিচারিকার রহস্যমৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল সাঁইথিয়ায়। বাড়ির মালিক সহ তার ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে রাস্তায় নামলেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব স্থানীয়রা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
দেরিয়াপুর অঞ্চলের কাঞ্চননগর বাগডোলা এলাকার বাসিন্দা ওই নাবালিকা। প্রায় ২ বছর ধরে সাঁইথিয়ার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঙ্কজ পারেখের বাড়িতে পরিচারিকার কাজ করত। গ্রামেরই এক মহিলার মাধ্যমে সে ওই বাড়িতে কাজে যোগ দেয় এবং সেখানেই থাকত। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টা নাগাদ ওই বাড়িতে কাজ করা লিপি বাউড়ি তাদের ফোন করে জানায়, নাবালিকা অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরে নাবালিকার পরিবার সেখানে গেলে তাদের বলা হয় তাকে নাকি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের সদস্যরা টোটো ভাড়া করে রামপুরহাট যাওয়ার পথে টোটোটি মদনপুর এলাকার একটি গোডাউনের সামনে দাঁড়িয়ে যায়। পরে ওই গোডাউন থেকেই নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, নাবালিকাকে খুন করে তার দেহ লুকিয়ে রাখা হয়েছিল।
মৃতার পরিবারের পক্ষ থেকে বাড়ির মালিক পঙ্কজ পারেখ ও তার ছেলে শ্রেয়াস পারেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার সকালে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে পরিবারের সদস্য ও স্থানীয়রা পথ অবরোধ করেন। পরে সেই অবরোধ উঠে গেলেও থানার সামনে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন তারা। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের