নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শান্তিপুর সংলগ্ন এলাকায়। পিছন থেকে ধাক্কা লেগে সংঘর্ষে জড়ায় ২টি লরি। ঘটনায় আহত ১জন লরি চালক। কি কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , গোবিন্দপুর সিগন্যালের কাছে রেড সিগন্যাল থাকায় একটি পাথর বোঝাই লরি রাস্তার ধারে দাড়িয়ে ছিল। সেই সময় আচমকাই পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা আর একটি পাথর বোঝাই লরি সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসে পথচারীরা। ধাক্কার জেরে যে লরিটি পিছন থেকে আঘাত করে ,তার চালক গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। অন্য গাড়ি চালকের সঙ্গে থাকা খালাসির পায়ে চোট লাগে বলে জানা যায়।
প্রতক্ষদর্শী আজহারুল ইসলাম সর্দার জানান ,' সিগন্যাল পড়ায় আমরা দাড়িয়েছিলাম। হঠাৎই পিছনে দেখি ভীষণ জোরে আওয়াজ হল। আমরা ১৫-২০ সেকেন্ড দাড়ানো মাত্রই ওই গাড়িটা এসে মেরে দিয়েছে। আমার গাড়ির পিছনের গাড়িতেই এসে মেরেছে। যে ড্রাইভার এসে মেরেছে তার হাতে পায়ে লেগেছে। '
ধাক্কা লাগা গাড়ি চালক নাসিমুল শেখ জানান ,' প্রথমে ব্রেকে কাজ করেনি ও দাড়িয়েছে এসে মেরে দেওয়া হয়েছে। হঠাৎ রানিংয়ে যাচ্ছি দাড়িয়েছি। আমি নহাটি থেকে পাথর নিয়ে রাজারহাট যাচ্ছিলাম। আমার তেমন কিছু হয়নি। খালাসি ছিল সঙ্গে ওর শুধু পায়ে লেগেছে। '
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের