নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাস কর্মীকে খুনের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিলেন বাস চালকেরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। আকস্মিক এই ধর্মঘটের জেরে চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাস কর্মীর নাম চিরঞ্জিত বিশ্বাস। সম্প্রতি নৃসিংহপুর বাস স্ট্যান্ডে যাত্রী তোলাকে কেন্দ্র করে কয়েকজন টোটো চালকের সঙ্গে তাঁর তীব্র বচসা বাধে। অভিযোগ, সেই বিবাদের জেরেই কয়েকজন টোটো চালক চিরঞ্জিতবাবুকে লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এরপরই দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামেন বাস কর্মীরা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে নৃসিংহপুর বাস স্ট্যান্ড থেকে শান্তিপুর-কৃষ্ণনগর ও শান্তিপুর-দত্তপুলিয়া - এই দুই গুরুত্বপূর্ণ রুটে সম্পূর্ণ বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে নৃসিংহপুর ফেরিঘাট পার হয়ে আসা বহু মানুষ বাস না পেয়ে সমস্যায় পড়েছেন।
বাসযাত্রী বীরেন পাল জানান, 'আমি এখানে এসে দেখছি বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বাস না চললে সাধারণ মানুষের ভীষণ অসুবিধা হয়। নিত্যযাত্রীরাও সমস্যায় পড়েছেন। আমি ফুলিয়া যাব। বাধ্য হয়ে এখন টোটো বা অটোতে করে যেতে হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের