নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিজেপি কর্মীর তাঁত কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের বেলঘরিয়া এলাকায়। সোমবারের এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে কারখানার যাবতীয় সরঞ্জাম সহ দুটি মোটর সাইকেল। তৃণমূলের বিরুদ্ধে কারখানায় পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত পরিবার। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রের খবর , পবিত্র বিশ্বাস সঙ্গে তাঁর ভাই প্রতিদিনের মতো সোমবার রাত ১২টা নাগাদ কাজ শেষ করে দালান ঘরে ঘুমাতে যান। ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রতিবেশীদের চিৎকারে তাঁদের ঘুম ভাঙে। তড়িঘড়ি মোটর চালিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হয়নি। একটি কাঠের তাঁত, তানা-নলি সুতো, কাঠের ড্রামসহ দুটি মূল্যবান মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে । ওই ঘরে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না, পরিবারের কেউ ধূমপানও করেন না। ফলে এটি কোনো দূর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত ক্ষতি বলেই সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় সব মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে যা তাঁদের সর্বস্বান্ত করে দিয়েছে।

বিজেপি নেতা পবিত্র বিশ্বাস জানান, "আমাদের সব শেষ হয়ে গেল। এই তাঁত ঘরটাই ছিল আমাদের একমাত্র সম্বল। ঘরে কারেন্ট নেই, আমরা কেউ বিড়ি-সিগারেটও খাই না। প্রতিবেশীরা পেট্রোলের গন্ধ পেয়েছেন। এই থেকে স্পষ্ট তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের সুপরিকল্পিত রাজনৈতিক হামলা। রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমাদের রুটিরুজিতে টান দিতেই শাসকদলের মদতে এই ঘৃণ্য কাজ করা হয়েছে। আমরা পুলিশকে সিসিটিভি ফুটেজ দিয়েছি সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের