নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে সমাজে। সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রেক্ষিতে আত্মরক্ষার প্রশিক্ষণের প্রতি আগ্রহ বাড়ছে নারীদের মধ্যে। নারীরা নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণের দিকে ঝুঁকছেন। সেই ভাবনা থেকেই নদীয়ার শান্তিপুরে তিন দিনের একটি ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে , আজাদ হিন্দ ইন্টারন্যাশনাল ক্যারাটে ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার শান্তিপুর থানার মাঠে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে নদীয়া ও পার্শ্ববর্তী অন্যান্য জেলা মুর্শিদাবাদ, বর্ধমান এমনকি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থেকেও অনেক মেয়েরা এসেছে। তিন দিনের এই শিবিরে প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রশিক্ষণে ক্যারাটের বিভিন্ন কৌশল ও আত্মরক্ষার প্রাথমিক থেকে উন্নত পদ্ধতি শেখানো হয়। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বলে ফাউন্ডেশন সূত্রে জানানো হয়েছে।
আজাদ হিন্দ ইন্টারন্যাশনাল ক্যারাটে ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত গৌতম মল্লিক জানান, "আমরা শান্তিপুর থানার মোড়ের মাঠে তিন দিনের আবাসিক শিবির অনুষ্ঠিত করেছি। ট্রেনিং শুরু হয়েছে ১৯ তারিখ রাত থেকে শুরু হয়েছে । আজাদ হিন্দ পরিষদের পরিচালনায় আমাদের দেশের বিভিন্ন গ্রাম ও শহরে পিটি, প্যারেট , ক্যারাটে ও যোগাসন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, সম্পূর্ণ বিনামূল্যে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের